ধামইরহাটে মৎস্য ও পশু খাদ্য দোকানে মোবাইল কোর্ট
মোঃ এ কে নোমান, বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরিফুল ইসলাম ভেটেরিনারী ওষুধের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করেন এবং লাইসেন্স ব্যাতিত মৎস্য খাদ্য এবং ঔষধ সামগ্রী বিক্রয় করার অপরাধে দুই দোকান হতে জরিমানা আদায় করা করেন।
রবিবার (২৮ মে) দুপুরে ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ী বাজারে মেসার্স রিহান ও মেসার্স ভাই ভাই টেডার্স কে মোবাইল কোর্টের মাধ্যমে যথাক্রমে ৫ হাজার টাকা ও ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
পেশকার মেহেদি হাসান জানান, দীর্ঘদিন ধরে জয়পুরহাট সদর উপজেলার বিল্লাহ গ্রামের মো. মোজাহার আলীর ছেলে মো. সোয়াইব হোসেন ও একই উপজেলার চকভারুনিয়া গ্রামের মো. মমেজ উদ্দীনের ছেলে মো. মিলন হোসেন লাইসেন্স বিহীন প্রতিষ্ঠান হতে উপজেলার বিভিন্ন স্থানে ভেটেরিনারি সামগ্রী বিক্রয় এবং সরবরাহ করে আসছিল। এ খবর জানতে পেয়ে তাদেরকে এরআগে বার বার তাগিদ দেওয়া হয়। তারপরেও লাইসেন্স করে নিতে অনিহা থাকায় আজ জরিমানা বাবদ অর্থ আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনার সময়, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, মৎস্য কর্মকর্তা মো. আইয়ুব আলী, ধামইরহাট থানার সাব ইন্সপেক্টর পরিতোষ, পুলিশ কনস্টেবল কায়েস খান ও মনছুর উপস্থিত ছিলেন।
জানা যায়, মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০ এর ৪ (২০) ধারা লঙ্ঘন অপরাধে দুটি ভেটেরিনারী দোকানে নগদ অর্থ জরিমানা করা হয়েছে।
ফখরুল আলম সাজু ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার “এডিসি” ও বর্তমানে…
মশিউর রহমান কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাতিসা-বসন্তপুর রাস্তার মাথা এলাকায় দাঁড়িয়ে…
যখন সময় ডেস্ক রিপোর্ট: নরসিংদী জেলা সদর উপজেলার নজরপুর ইউনিয়নের নাগরিয়াকান্দি ব্রিজ সংলগ্ন এলাকায় বিভিন্ন…
স্টাফ রিপোর্টার রংপুর: জাতীয় সাংবাদিক সংস্থার রংপুর বিভাগীয় কমিটির পুনর্গঠন ও সাংগঠনিক সম্প্রসারণের লক্ষ্যে এক…
স্টাফ রিপোর্টার রংপুর: রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এর নির্দেশনায় মহানগর এলাকায় মাদক…
স্টাফ রিপোর্টার রংপুর: আজ (১৯ জুন) শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড…
This website uses cookies.