Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

চৌদ্দগ্রামে দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে বাসের ধাক্কায় নিহত-১, আহত-৫

মশিউর রহমান
কুমিল্লা জেলা প্রতিনিধি:

কুমিল্লা জেলা চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাতিসা-বসন্তপুর রাস্তার মাথা এলাকায় দাঁড়িয়ে থাকা ১টি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে মিজানুর রহমান ভুইয়া নামে ১ বাস চালক নিহত হয়েছেন, এ ঘটনায় অন্তত ৫ জন যাত্রী আহত হয়েছেন।

নিহত মিজানুর রহমান ভুইয়া (৫৮) কুমিল্লার দেবীদ্বার উপজেলার ঘোষঘর গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে, তিনি ইউনিক পরিবহনের বাস চালক হিসেবে কর্মরত ছিলেন।

১৮ জুন বৃহস্পতিবার সকালে চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা-বসন্তপুর রাস্তার মাথা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনাটি ঘটে।

মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বাতিসা-বসন্তপুর রাস্তার মাথা এলাকায় দাঁড়িয়ে থাকা ১টি ট্রাককে পিছন থেকে ইউনিক পরিবহনের ১টি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়, এতে বাস ও ট্রাক উভয়ই ক্ষতিগ্রস্ত হয়, সংঘর্ষের পর বাসটি সড়কের বাম পাশে এবং ট্রাকটি ডান পাশে ছিটকে পড়ে।

এই দুর্ঘটনা পর ইউনিক বাস চালক মিজানুর রহমান গুরুতর আহত হন, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন, আহত ৫জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান, পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক জব্দ করেছে, তবে দুর্ঘটনার কারণে মহাসড়কে যান চলাচলে দীর্ঘস্থায়ী কোনো বিঘ্ন ঘটেনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিয়ার বাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক উদ্ধার করে থানায় আনা হয়েছে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান।

saju

Recent Posts

বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন ও শেখ হাসিনার আশ্রয় নিয়ে উদ্বেগ

শেখ হাসিনাকে আশ্রয় দেয়া এবং নয়াদিল্লি থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেয়া নিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্কে…

12 seconds ago

ইরান যুদ্ধে ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুত

ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রের বৈশ্বিক মজুত প্রায় শেষ হয়ে গেছে বলে খবর…

15 minutes ago

পাকিস্তানে বিদেশি সাংবাদিকদের সংবাদ সংগ্রহে কড়াকড়ি, লাগবে এনওসি

পাকিস্তানে কর্মরত আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকদের জন্য কঠোর নির্দেশিকা জারি করেছে দেশটির সরকার। এখন থেকে তিন…

44 minutes ago

গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ ও আন্দোলনের ইতিহাস তুলে ধরতে শেরেবাংলা নগরের গণভবনে জুলাই…

59 minutes ago

লোহিত সাগরে হামলার পর ডুবে গেলো ভারতীয় জাহাজ, উদ্ধার ১৪ নাবিক

ইয়েমেনের হোদেইদা বন্দর থেকে ১৩ নটিক্যাল মাইল দূরে হামলার কবলে পড়ে ডুবে গেছে ভারতের পতাকাবাহী…

1 hour ago

ঢাকায় হালকা বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় হালকা বৃষ্টির পাশাপাশি বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।…

2 hours ago

This website uses cookies.