ফখরুল আলম সাজু
কুমিল্লা জেলা সদর দক্ষিণের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা সহ ৫ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য প্রায় ৪ কোটি ৮০ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।
১৮ জুন বৃহস্পতিবার দুপুরে পদুয়ারবাজার এলাকায় গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে ১টি কাভারভ্যানে অভিযান চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবার চালান উদ্ধার করা হয়।
কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ জানতে পারে, চৌদ্দগ্রাম এলাকা থেকে ১টি প্রাইভেটকারের স্কটের মাধ্যমে ইয়াবার ১টি বড় চালান ঢাকার দিকে নেওয়া হচ্ছে।
তিনি বলেন, সন্দেহভাজন প্রাইভেটকারটির চালক ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করেন যে ১টি কাভার্ডভ্যানে লবণ পরিবহনের আড়ালে ইয়াবা পাচার করা হচ্ছে, পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সদর দক্ষিণের পদুয়ারবাজার এলাকায় কাভার্ডভ্যানটি আটক করা হয়।
পুলিশ জানায়, কাভার্ডভ্যানটিতে লবণের বস্তা বোঝাই ছিল, তল্লাশির ১ পর্যায়ে গাড়িটির উপরের অংশে বিশেষ ভাবে তৈরি করা গোপন স্থানে লুকিয়ে রাখা ১৬টি প্যাকেট থেকে ১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন:— কাভার্ডভ্যানের মালিক সিরাজগঞ্জের শিপন শেখ, প্রাইভেটকার চালক রুবেল, যাত্রী সোহেল রানা, কাভার্ডভ্যান চালক মোজাহের শেখ এবং হেলপার সুরুজ হোসেন।
পুলিশ সুপার আরো বলেন, মাদক কারবারিরা আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে প্রতিনিয়ত নতুন নতুন কৌশল ব্যবহার করছে, তবে গোয়েন্দা নজরদারি ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এসব চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জানিয়েছেন, ইসরাইলের সঙ্গে নিরাপত্তাকাঠামো নিয়ে আলোচনায় প্রায় ৯০ শতাংশ বিষয়ে সমঝোতা…
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সদ্য অপসারিত উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে…
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরুর আগে জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিক টার্ফে ঘরোয়া ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা সম্পন্ন…
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত মতবিনিময় করেছেন বাংলাদেশের…
শিশুর অতিরিক্ত ওজন ও স্থুলতা রোধে শুধু খাবার নিয়ন্ত্রণ নয়, বরং পুরো পরিবারের জীবনযাত্রায় পরিবর্তন…
চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। আগামী বছরের ৬ জুনের মধ্যে এই…
This website uses cookies.