লালপুরে বঙ্গবন্ধুর “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন
নাটোরের লালপুরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু ম্যূরালে পুষ্পমাল্য অর্পন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮মে) সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালী বেরে হয়ে উপজেলা পরিষদের মূল গেটে এসে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় সমাবেত হয়।
দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, লালপুর উপজেলা চেয়ারম্যান মোঃ ইসাহাক আলী।
আরও উপস্হিত ছিলেন সহকারী কমিশনার ( ভুমি) দেবাশীষ বসাক,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াজেদ আলী মৃধা, শিক্ষা অফিসার মোছাঃ আলেয়া ফেরদৌসী গোপালপুর পৌরসভার চেয়ারম্যান রোকসানা মর্তুজা লিলি, আওয়ামী লীগের মহিলা নেত্রী আসিয়া জয়নুল বেনু প্রমুখ।
উল্লেখ্য, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৩ সালের ২৩ মে বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক “জুলিও কুরি” শান্তি পদকে ভূষিত হয়।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধীজন, বিভিন্ন স্কুল-কলেজের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ফখরুল আলম সাজু রাজশাহী জেলা বাঘা উপজেলার আড়ানী এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে উঠে বিদ্যুতের তার বা…
ফখরুল আলম সাজু ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার “এডিসি” ও বর্তমানে…
মশিউর রহমান কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাতিসা-বসন্তপুর রাস্তার মাথা এলাকায় দাঁড়িয়ে…
যখন সময় ডেস্ক রিপোর্ট: নরসিংদী জেলা সদর উপজেলার নজরপুর ইউনিয়নের নাগরিয়াকান্দি ব্রিজ সংলগ্ন এলাকায় বিভিন্ন…
স্টাফ রিপোর্টার রংপুর: জাতীয় সাংবাদিক সংস্থার রংপুর বিভাগীয় কমিটির পুনর্গঠন ও সাংগঠনিক সম্প্রসারণের লক্ষ্যে এক…
স্টাফ রিপোর্টার রংপুর: রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এর নির্দেশনায় মহানগর এলাকায় মাদক…
This website uses cookies.