Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারিদের ছাড় দেয়া হবেনা: সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেছেন, কিছুদিন আগে বিএনপি নেতা গয়েশ্বর বাবু বলেছেন, বাংলাদেশ নাকি হঠাৎ পাকিস্তান হয়েছে। তিনিও পাকিস্তানে যেতে চান। যেতে পারে আমাদের কোন অসুবিধা নেই। আর পাকিস্তান না গেলে জেলে যেতে হবে। সে রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছে। তিনি আরো বলেন, জেলে থাকেন, দেখেন, জেলখানা কেমন লাগে? এর আগে ফখরুল সাহেব বলেছেন পাকিস্তান নাকি ভালো ছিল। আপনাকে পাকিস্তান যদি ভাল লাগে, তাহলে সেখানে চলে যান। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারিদের ছাড় দেয়া হবেনা। ২৭ মে শনিবার বিকেল ৫টায় দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য প্রধানমন্ত্রীর উপহার বাইসাইকেল ও ঘরের চাবি হস্তান্তর এবং শিক্ষাবৃত্তির টাকা প্রদান, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পুনর্বাসন প্রকল্পের আওতায় ভিক্ষুকদের মাঝে ভেড়া বিতরণ, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে “স্কুলে দুধ পান” প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান এটিএম সুজাউদ্দীন লুহিন শাহ্, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনজিল আফরোজ পারভীন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, থানার অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ প্রমূখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথি বিকেল সাড়ে ৪ টায় উপজেলার পাকেরহাট সরকারি কলেজ সংলগ্ন কইনা ডুবি ব্রীজ পরিদর্শন ও টংগুয়া কুমারপাড়ায় উপোবালা পরিবারকে উপজেলা পরিষদ কর্তৃক ঘরের চাবি হস্তান্তর করেন।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা আওয়ামীলীগসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের সামাজিক সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির সফর উপলক্ষে খানসামা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়নের নেতৃত্বে খানসামা হতে সহস্রাধিক মোটরসাইকেল বহর শোডাউন করে প্রধান অতিথিকে সৈয়দপুর বিমানবন্দর হতে স্বাগত জানিয়ে খানসামায় নিয়ে যান। এসময় রাস্তার দুপাশে হাজার হাজার জনতা হাত নেড়ে প্রধান অতিথিকে হাত নেড়ে সম্মান জানান।

editor

Recent Posts

রাজশাহীতে বিদ্যুতের খুঁটিতে উঠে চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত-১

ফখরুল আলম সাজু রাজশাহী জেলা বাঘা উপজেলার আড়ানী এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে উঠে বিদ্যুতের তার বা…

8 hours ago

পরীমনির কাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতা মূলক অবসরে পাঠিয়েছে সরকার

ফখরুল আলম সাজু ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার  “এডিসি” ও বর্তমানে…

8 hours ago

চৌদ্দগ্রামে দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে বাসের ধাক্কায় নিহত-১, আহত-৫

মশিউর রহমান কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাতিসা-বসন্তপুর রাস্তার মাথা এলাকায় দাঁড়িয়ে…

8 hours ago

নরসিংদীতে মোবাইল কোর্টের সাঁড়াশি অভিযান অসামাজিক কার্যকলাপের অভিযোগে প্রতিষ্ঠান জরিমানা ও সিলগালা

যখন সময় ডেস্ক রিপোর্ট: নরসিংদী জেলা সদর উপজেলার নজরপুর ইউনিয়নের নাগরিয়াকান্দি ব্রিজ সংলগ্ন এলাকায় বিভিন্ন…

8 hours ago

রংপুর বিভাগীয় কমিটি পুনর্গঠন ও সম্প্রসারণে জাতীয় সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার রংপুর: জাতীয় সাংবাদিক সংস্থার রংপুর বিভাগীয় কমিটির পুনর্গঠন ও সাংগঠনিক সম্প্রসারণের লক্ষ্যে এক…

8 hours ago

ডিবির অভিযানে হেরোইন সেবনকারী ২ জন ও ইয়াবা সহ ১ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার রংপুর: রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এর নির্দেশনায় মহানগর এলাকায় মাদক…

8 hours ago

This website uses cookies.