দেবিদ্বার উপজেলায় হামলাকৃত পরিমলের পরিবারের পাশে দাঁড়ালেন এমপি রাজী ফখরুল
কুমিল্লার দেবিদ্বারে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা, ভাঙচুর সহ লুটপাটের ক্ষতিগ্রস্থদের খোঁজখবর নিতে শুক্রবার বিকেলে ফতেহাবাদ ইউনিয়নের চাঁদপুরে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনদের সাথে নিয়ে স্থানীয় সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল।
এসময় আরো উপস্থিত ছিলেন, দেবিদ্বার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক,জনাব সাদ্দাম হোসাইন, যুবলীগ নেতা ইকবাল হোসেন রুবেল, কৃষকলীগ নেতা আনোয়ার পারভেজ খান সহ আরও অনেকে।
গত ২০মে শনিবার বিকেলে ফতেবাদ ইউনিয়নের চাঁদপুর গ্রামের পরিমল দাসের বাড়িঘর ভাঙচুর করে উপজেলার চেয়ারম্যানের অনুসারী স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ এর ছোট ভাই আক্তারের নেতৃত্বে অর্ধশত দুর্বৃত্ত।
এইসময় একটি টিনের আধপাকা ঘর এবং ঘরের মধ্যে থাকা টিভি, স্যোকেস, ফার্ণিচার ভাঙচুরসহ স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছ। সংখ্যালঘু পরিবারের সদস্য পরিমল দাস বলেন,’আমি এমনেতেই সংখ্যালঘু মানুষ। আমাকে যেখানে পাবে হত্যা করবে বলে গেছে কামরুজ্জামান মাসুদ চেয়ারম্যানের ভাই ও সমর্থকরা। আমি এই দেশে জীবিত থাকতে পারবো কি-না জানি না। আমি আতঙ্কের সাথে আছি,আমাকে ভয়-ভীতি দেখিয়ে জানে মেরে ফেলার হুমকি দিয়ে গেছে।
গত ২৫ মে বৃহস্পতিবার দুপুরে পরিমল সরকার বাদী হয়ে কুমিল্লা আদালতের দ্রুত বিচার ট্রাইবুনালে প্রতিমা এবং বাড়িঘর ভাঙচুরের ঘটনায় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদসহ ১০ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে মামলা দায়ের করেন।
মামলার আসামীরা হলেন, ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদের ছোট ভাই আক্তারুজ্জামান (৪০), ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ (৫০), কাজী বিল্লাল (৩২), কাজী হেলাল(৩০), জয়দল হোসেন (৩৮), শাহিন ইসলাম (২৫), জহিরুল ইসলাম (৪৫), দিদারুল আলম ফয়েজ (২৬), গাফফার (৩৫), মামুন (২৬)…
২০১৮ সালে টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে…
ভালোবাসা ও বিরহের অনুভূতির মিশেলে কোক স্টুডিও বাংলার চতুর্থ মৌসুমের তৃতীয় গান হিসেবে মুক্তি পেল…
চুয়াডাঙ্গায় এক পথসভায় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বিএনপিকে জনগণের সাথে প্রতারণাকারী হিসেবে…
বাংলাদেশ জাতীয় অধ্যাপক নীতিমালা-২০২৩ অনুযায়ী অধ্যাপক ড. মাহবুব উল্লাহকে পাঁচ বছরের জন্য জাতীয় অধ্যাপক হিসেবে…
ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনার ব্যর্থতায় বড় ধরনের সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড…
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে জেলা প্রশাসকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ৩২ জন যুগ্ম সচিবকে…
This website uses cookies.