Header Premium (728×90)

Categories: জাতীয়

৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

সরকার ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই কর্মকর্তারা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে জেলা প্রশাসক (ডিসি)-সহ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।

বিএনপি, বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দলের একটি। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির সংক্ষিপ্ত রূপ বিএনপি নামেই পরিচিত এই দলটি। বাংলায় ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল’। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর এই দলটি প্রতিষ্ঠা করেন সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ১৯৭৬ সালে সেনাপ্রধান জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হন। এরপর ১৯৭৭ সালে তাঁর শাসন বেসামরিক করার লক্ষ্যে ১৯ দফা কর্মসূচি প্রণয়ন করেন এবং তিনি রাষ্ট্রপতি নির্বাচন করার লক্ষ্যে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগ দল) প্রতিষ্ঠা করেন। বিচারপতি আবদুস সাত্তার ছিলেন এ দলের সমন্বয়ক। পরবর্তী সময়ে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাগ দল বিলুপ্ত করে বিএনপি প্রতিষ্ঠা করা হয়। জিয়াউর রহমান ছিলেন এ দলের চেয়ারম্যান। প্রতিষ্ঠাকালীন এ দলের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল ডান, বাম ও মধ্যপন্থীদের সমন্বয়। ১৯৭৯ সালে এ দল থেকে নির্বাচন করে জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচিত হন। ১৯৮১ সালে জিয়াউর রহমান কিছু বিপথগামী সেনাসদস্যের হাতে নিহত হন। এর পর এই দলের সভাপতি নির্বাচিত হন বিচারপতি আবদুস সাত্তার। এইচ এম এরশাদের সামরিক শাসন চলাকালে ১৯৮৪ সালে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া। এরশাদবিরোধী আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা ছিল দলটির। এ সময় বিএনপির নেতৃত্বে সাতদলীয় জোট সক্রিয় ভূমিকা রাখে। এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি। এরপর ২০০১ সালের নির্বাচনেও বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করে। এর মধ্যে ১৯৯৬ সালে এই দলটি একতরফা বিতর্কিত নির্বাচন করে কিছু দিনের জন্য সরকার গঠন করেছিল। ১৯৯৬ এবং ২০০৮ সালের জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করলে ওই দুই মেয়াদে জাতীয় সংসদের বিরোধী দল ছিল বিএনপি। আওয়ামী লীগের অধীনে ২০১৪ সালের ৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচন বর্জন করে বিএনপি। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দম্পতির বড় ছেলে তারেক রহমান। ২০০৯ সালে দলের পঞ্চম কাউন্সিলে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

বিএনপি জনগণের সাথে প্রতারণা করছে: চুয়াডাঙ্গায় আখতার হোসেন

চুয়াডাঙ্গায় এক পথসভায় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বিএনপিকে জনগণের সাথে প্রতারণাকারী হিসেবে…

30 minutes ago

জাতীয় অধ্যাপক হিসেবে ড. মাহবুব উল্লাহকে নিয়োগ দিল সরকার

বাংলাদেশ জাতীয় অধ্যাপক নীতিমালা-২০২৩ অনুযায়ী অধ্যাপক ড. মাহবুব উল্লাহকে পাঁচ বছরের জন্য জাতীয় অধ্যাপক হিসেবে…

31 minutes ago

ইরান কথা না শুনলে বড় সামরিক হামলার হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনার ব্যর্থতায় বড় ধরনের সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড…

46 minutes ago

চার পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দিল সরকার

দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভাইস-চ্যান্সেলর নিয়োগ দিয়েছে সরকার। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই…

1 hour ago

মোংলায় ৭৮০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, এক বছরের কারাদণ্ড

বাগেরহাটের মোংলায় ৭৮০ গ্রাম গাঁজাসহ মো. ওমর ফারুক নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য…

1 hour ago

রাবিতে তিন শিক্ষার্থীকে দফায় দফায় মারধর, তদন্তের ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার ও অন্যান্যদের ওপর হামলার জের ধরে তিন শিক্ষার্থীকে দফায়…

1 hour ago

This website uses cookies.