ভালোবাসা, দীর্ঘ প্রতীক্ষা এবং গভীর বিরহের আকুলতা নিয়ে কোক স্টুডিও বাংলার চতুর্থ মৌসুমের তৃতীয় গান ‘পাতার বাঁশরি’ প্রকাশিত হয়েছে। গানটি প্রেম ও হৃদয়ের না-বলা অনুভূতির এক চিরন্তন চিত্র তুলে ধরেছে। এতে এক প্রেমিকের গল্প ফুটে উঠেছে, যেখানে প্রিয় মানুষের বাঁশির সুরে সে বারবার ব্যাকুল হয়ে ওঠে; নিজেকে দূরে সরিয়ে রাখতে চাইলেও শেষ পর্যন্ত ভালোবাসার টানেই তাকে ফিরে আসতে হয়।
গানটির কথা ও সুর করেছেন ইশান। এতে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন ইশান এবং সুনিধি নায়েক। তাদের আবেগঘন কণ্ঠের সাথে আদিত রহমানের সহজ ভাষার সুর সংযোজন গানটিকে শ্রোতাদের কাছে বেশ জনপ্রিয় করে তুলেছে।
গানটির মিউজিক ভিডিওটিও দর্শকদের নজর কাড়ছে। এর শুটিং করা হয়েছে নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁওয়ের ঐতিহ্যবাহী স্থাপনা ও শান্ত প্রাকৃতিক পরিবেশে, যা গানের গল্পের আবহকে আরও জীবন্ত করে তুলেছে। ভালোবাসার টান ও দূরে থাকার কষ্টের এই যুগলবন্দী গানটি বর্তমানে কোক স্টুডিও বাংলার সব ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও অফিসিয়াল চ্যানেলে উপভোগ করা যাচ্ছে।
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…
নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ…
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা শীতকালীন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর সেভেন…
বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…
অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সাত সাবেক সংসদ সদস্য এবং…
ময়মনসিংহের হালুয়াঘাটে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আওয়ামী…
This website uses cookies.