কালাইয়ে মসজিদ নির্মাণের টাকা পরিশোধে প্রধানমন্ত্রীর উপহারের ঘর বন্ধক
জয়পুরহাটের কালাইয়ে মসজিদ নির্মাণের টাকা পরিশোধ করতে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর বন্ধক দেওয়া নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মাত্রাই ইউনিয়নের কাঁটাহার আশ্রয়ন প্রকল্প এলাকায়।
জানা গেছে, মাত্রা ইউনিয়ন কাঁটাহার গ্রামের ইয়াবালী মন্ডল ও তার ছেলে ফেরদৌসের নিজের বসতভিটা না থাকায় মাথা গোজার ঠাঁই হিসেবে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের একটি ঘর পেয়েছেন তিনি। নানা কারণে ঋণগ্রস্ত হয়ে পড়ায়৷
কাঁটাহার আশ্রয়ণ প্রকল্পের সেক্রেটারি হওয়াই মসজিদ নির্মাণের গচ্ছিত ৯০ হাজার টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে আসার পথে হারিয়েছে মর্মে ফেরদৌস এত টাকা দিতে অক্ষমতা প্রকাশ করলে শেষ পর্যন্ত এলাকার কয়েকজন মুরব্বির মাধ্যমে বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব ইউনিয়নের মিরপুর গ্রামে। মৃত: তনোয়ার হোসেনের ছেলে মাছুমের কাছে প্রধানমন্ত্রীর দেওয়া ঘর বন্ধক রাখার শার্তে এক লাখ ত্রিশ হাজার টাকা প্রদান করেন।
জানতে চাইলে মাসুম বলেন আমার বাড়ি বগুড়ার শিবগঞ্জ হলেও আমি কাটার গামে ছোটবেলা থেকে বড় হয়েছি তাদের সাথে আমার সম্পর্ক ভালো হওয়াই ফেরদউস ঋণগ্রস্ত হয়ে পড়েছে বলে আমাকে অবগত করলে ওই ঘড় বাবদ দেড় লাখ টাকা দিয়েছে৷
আশ্রয়ন প্রকল্পের সভাপতি ও স্থানীয়রা বিষয়টি সত্যতা স্বীকার করে জানান, লিখিত স্ট্যাম্পে লেখাপড়া করে বন্ধক নিয়েছে মাছুম৷
কালাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি)জান্নাতুল ফেরদৌস বলেন, কাঁটাহার আশ্রয়ণ প্রকল্পের একটি ঘড় বন্ধকী রাখা হয়েছে তদন্ত সাপেক্ষে আমরা আইগত ব্যবস্থা নেব।
এ বিষয়ে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা তিথি বলেন,আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি করা বা বন্ধকী রাখা আইনত অপরাধ। আশ্রয়ণ প্রকল্পের ঘর কোনোভাবেই বিক্রি বা দ্বিতীয় পক্ষের কাছে হস্তান্তরের সুযোগ নেই।
জাতীয়করণ হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ইনডেক্স কর্তন করে নতুন পিডিএস আইডি নিবন্ধনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক…
মসজিদ, মাদরাসা ও কবরস্থান নিয়ে সমন্বিত কমপ্লেক্স গড়ে তোলা এবং এর আয় ও ব্যয়ের ক্ষেত্রে…
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কোনো অধ্যায়ের সমাপ্তি নয়, বরং আরও বৃহত্তর রাজনৈতিক দায়িত্ব পালনের…
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।…
ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত সম্মাননা ব্যালন ডি’অর বিজয়ী ঘোষণার সময় ঘনিয়ে আসছে। ২৬ অক্টোবর…
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আগামী মাসে চীনের শেনচেন শহরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং…
This website uses cookies.