Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

রাঙ্গুনিয়ায় মাসব্যাপি দ্রব্যমূল্যের মনিটরিং অভিযানে প্রশাসন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুই বাজারে ভেজাল খাদ্যদ্রব্য ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে দ্রব্যমূল্যের নির্ধারিত মূল্য তালিকা বাস্তবায়নে মাঠে অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন।

গত রোববার (২ এপ্রিল) ২০২৩ইং তারিখ সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার মোগলের হাট ও ধামাইরহাট বাজারে অভিযান পরিচালনা করেন প্রশাসন ও থানা পুলিশ।

বাজার মনিটরিং করার সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আতাউল গনি ওসমানী, চট্টগ্রাম জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো. হুমায়ুন কবির, রাঙ্গুনিয়া থানা‍‍`র অফিসার ইনচার্জ মাহবুব মিলকি। অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য থাকায় রাম প্রসাদ কর্মকারের চন্দ্রিকা স্টোরকে ৫ হাজার, বদিউল আলম স্টোরকে ৫ হাজার, জমির স্টোরকে ৫ হাজার টাকা, বিটন বড়ুয়ার আনন্দ ফার্মেসিরকে ৩ হাজার, শ্যামল কান্তি পালের লক্ষ্মী ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আতাউল গনি ওসমানী বলেন, বাজারে ভেজাল খাদ্যদ্রব্য ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে দ্রব্যমূল্যের নির্ধারিত মূল্য তালিকা বাস্তবায়ন অভিযানে ভেজাল খাদ্য দ্রব্য বিক্রি ও মেয়াদোত্তীর্ণ পণ্য থাকায় জরিমানা করা হয়। মোগলের হাট, ধামাইরহাট, রাণীরহাট ছাড়াও এর আগে উপজেলার রোয়াজারহাট, দোভাষী বাজারেও মনিটরিং করা হয়। পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে রাঙ্গুনিয়ায় প্রতিটি বাজারে মাসব্যাপি মনিটরিং কার্যক্রম চলবে। সড়কে যানজট নিরসনে অটোরিক্সা চালক সমিতি ও বাজারেরর ব্যবসায়ী সমিতির নেতাদের সাথে বৈঠক করা হয়েছে।

অভিযানে প্রসঙ্গে চট্টগ্রাম জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো. হুমায়ুন কবির বলেন, অভিযানে পণ্যের মূল্য তালিকা দোকানিরা প্রদর্শন করছে কিনা এবং তালিকার বাইরে কোনো দ্রব্যের অতিরিক্ত দাম নেয়া হচ্ছে কিনা সে বিষয়ে দেখা হচ্ছে। যেসব দোকানি ও ব্যবসায়ী এ বিষয়ে অনিয়ম করেছে কিংবা তালিকার বিষয়ে অবগত নয় তাদের সচেতন করা হচ্ছে।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিলকী বলেন, বাজারে প্রশাসনের পাশাপাশি পুলিশ মনিটরিং করছে। এর আগে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পদুয়া ও ক্ষেত্রবাজারও এ অভিযান পরিচালনা করা হয়েছিল। অভিযানের মাধ্যমে দোকানি ও ব্যবসায়ীদের সচেতন করা হয়েছে। পরবর্তীতে যদি তারা এসব না মেনে অনিয়ম করে তবে ইউএনও-এসিল্যান্ডকে জানিয়ে ভোক্তা অধিকার আইনে ব্যবস্থা নেয়া হবে।

editor

Recent Posts

লালমনিরহাটে ভারত গজলডোবা ব্যারাজের ৪০টি গেট খুলে দেওয়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি

স্টাফ রিপোর্টার রংপুর: আগামী কয়েক দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে দেশের বিভিন্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা…

1 hour ago

কুমিল্লায় স্কুল ছাত্র গুলিবিদ্ধের ঘটনায় বিদেশি পিস্তল ও গুলি সহ গ্রেফতার-৪

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা নগরীর কাটাবিল এলাকায় স্কুল ছাত্র ইথান আহমেদ গুলিবিদ্ধ…

3 hours ago

ফতুল্লা উত্তর দেলপাড়ায় স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে স্বামীকে নির্মম হত্যা ঘাতক স্ত্রী গ্রেফতার

ফখরুল আলম সাজু ​নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নে ১ নির্মম ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা…

19 hours ago

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের দাবি সংসদে, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ফখরুল আলম সাজু ​আওয়ামী লীগ সরকারের সময়কার প্রতিষ্ঠানিক লুটপাট ও অর্থপাচারের ভয়াবহ অভিজ্ঞতার রেশ না…

20 hours ago

চট্টগ্রামে ব্যাংকের ১৭ লক্ষ টাকা চুরির রহস্য উদ্ঘাটন নিরাপত্তা প্রহরী রংপুর থেকে গ্রেফতার

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম সার্বিক দিক-নির্দেশনায়…

20 hours ago

কক্সবাজার ইয়াবা সহ আটক ১

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: কক্সবাজার জেলা উখিয়া উপজেলা বালুখালী এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান…

20 hours ago

This website uses cookies.