Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

সারিয়াকান্দিতে থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে পালিত

সারিয়াকান্দিতে থানা পুলিশের উদ্যোগে অপরাধ নির্মূলে পৌর এলাকায় ২০ টি সিসি টিভি ক্যামেরা ও চরানঞ্চলের সুরক্ষা নিশ্চিতে পুলিশি টহল অব্যাহত রাখার জন্য একটি পুলিশ টহল নৌকা উদ্বোধন করা হয়েছে।
৩রা এপ্রিল-২৩ সোমবার বেলা ১১ ঘটিকায় সারিয়াকান্দি থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম পিপিএম। এসআই তপন ঘোষ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার গাবতলী সার্কেল নিয়াজ মেহেদী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডল, জেলা পরিষদের সদস্য আব্দুর রশিদ ফারাজি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, পৌর মেয়র মতিউর রহমান মতি, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, বীর মুক্তিযোদ্ধা জামিরুল এবং সদ্য নিয়োগ প্রাপ্ত পুলিশ রিক্রুট কনস্টেবল সিহাব মিয়া প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুরুল হোদা, সারিয়াকান্দি থানার ওসি (তদন্ত) আশরাফুল আলম, নারচী ইউপি চেয়ারম্যান আলতাব হোসেন, কর্ণিবাড়ী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন দিপন প্রামাণিক, কুতুবপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন, চন্দনবাইশা ইউপি চেয়ারম্যান মাহমুদুন নবী, বোহাইল ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান খান, হাটশেরপুর ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ মেহেদী হাসান আলো সহ বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, সারিয়াকান্দি থানা পুলিশের কর্মকর্তা ও সকল সদস্য বৃন্দ, সাংবাদিক বৃন্দ, রাজনৈতিক নেতৃত্ব বৃন্দ, সুধীজন, সদ্য নিয়োগ প্রাপ্ত এগারো জন পুলিশ রিক্রুট কনস্টেবল এবং গ্রাম পুলিশের সকল সদস্য বৃন্দ প্রমুখ।
মতবিনিময় সভা শেষে অসহায় দুঃস্থ ব্যক্তিদের মাঝে ছাগল বিতরণ করা হয়।

editor

Recent Posts

ফ্রান্সে ম্যাক্রোঁবিরোধী বিক্ষোভ, শনিবার গ্রেপ্তার ১৩৫

ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। শনিবার দেশজুড়ে বিক্ষোভের ঘটনায় অন্তত ১৩৫ জনকে গ্রেপ্তার…

19 minutes ago

স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার প্রস্তাব উঠেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিচার বিভাগকে বাইরে রেখে বিরোধী দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার প্রস্তাব…

23 minutes ago

২৭ অক্টোবর থেকে বৃষ্টির সম্ভাবনা, ঘনীভূত হচ্ছে লঘুচাপ

বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আগামী মঙ্গলবার…

44 minutes ago

ঢাকার ভাটারা থেকে ১৯ পরোয়ানাভুক্ত পলাতক আসামি মিজানুর গ্রেপ্তার

আদালতের ১৯টি গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে দীর্ঘদিন ধরে পলাতক থাকা মিজানুর রহমানকে ঢাকার ভাটারা এলাকা থেকে…

1 hour ago

ইরানে বড় ধরনের সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং বিমানবাহী রণতরিতে বিপুল অস্ত্র ও বাঙ্কারবিধ্বংসী বোমা মোতায়েনের ঘটনায়…

2 hours ago

পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমনে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের

খাগড়াছড়ি ও রাঙামাটির সাজেকে পর্যটকদের অবরুদ্ধ ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে…

3 hours ago

This website uses cookies.