পত্নীতলায় মেলা দেখে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রের
নওগাঁর পত্নীতলায় ট্রাকচাপায় পৃষ্ট হয়ে অনন্ত উরাও (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার (২০ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খরাইল মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত অনন্ত উপজেলার শিহাড়া ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের হরেন উরাও এর ছেলে। সে অনন্ত শিহাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল তার।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে উপজেলার কাঁটাবাড়ী এলাকা বার্নির মেলা দেখা শেষে একটি ভ্যানে করে বাড়ি ফিরছিল নিহত অনন্ত। পথিমধ্যে খড়াইল মোড়ে ঐ ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে সে ভ্যান থেকে নেমে ভ্যানটিকে ধাক্কা দিচ্ছিল। এ সময় পেছন থেকে একটি দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে ওই ভ্যানে থাকা অন্য যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে ১৬ হাজার কোটি টাকার বেশি…
গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের উদ্যোগে আয়োজিত ‘উল্লাস’ ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট-সিজন ২ উপলক্ষে এক প্রেস…
সৌদি আরবে হুথি হামলার পর জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ছয় মাসের…
ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। শনিবার দেশজুড়ে বিক্ষোভের ঘটনায় অন্তত ১৩৫ জনকে গ্রেপ্তার…
বিচার বিভাগকে বাইরে রেখে বিরোধী দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার প্রস্তাব…
বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আগামী মঙ্গলবার…
This website uses cookies.