Header Premium (728×90)

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে বড় লাফ

সৌদি আরবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার পর বিশ্বের অন্যতম বৃহৎ তেল রফতানিকারক দেশটির জ্বালানি উৎপাদন ও সরবরাহ নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতির জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে প্রায় ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, শুক্রবার (২৩ অক্টোবর) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ৫৫ ডলার বা ৩ দশমিক ১৪ শতাংশ বেড়ে ১১৬ দশমিক ৭২ ডলারে দাঁড়িয়েছে। এটি ২৯ এপ্রিলের পর ব্রেন্টের সর্বোচ্চ মূল্য। একই দিনে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৩ দশমিক ৮০ ডলার বা ৩ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ২৭ ডলারে পৌঁছেছে। সপ্তাহের হিসাবে ব্রেন্ট ক্রুডের দাম ৬ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়েছে।

বাজার বিশ্লেষকরা মনে করছেন, ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী সৌদি আরবের জ্বালানি অবকাঠামোসহ বিভিন্ন স্থানে ধারাবাহিক হামলা চালাচ্ছে। এতে মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামো এবং সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়ছে। এই উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো বৃহস্পতিবার ধাহরানে তাদের সদর দফতর খালি করার নির্দেশ দেয়। কোম্পানিটির গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রম এই শহরেই পরিচালিত হয়। এদিকে, শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের উম্ম আল কুয়াইন উপকূলে একটি ট্যাংকার থেকে তেল ছড়িয়ে পড়ার ঘটনা শনাক্ত হয়েছে বলে দেশটির জলবায়ু পরিবর্তন ও পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে।

জ্বালানি পরিবহনের ক্ষেত্রে হরমুজ প্রণালি ও লোহিত সাগরের প্রবেশপথ বাব আল-মান্দেবের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের জেরে ইরান হরমুজ প্রণালি প্রায় বন্ধ করে রেখেছে। এছাড়া হুথিদের সঙ্গে সৌদি-সমর্থিত বাহিনীর সংঘর্ষ তীব্র হওয়ায় বাব আল-মান্দেব অঞ্চলেও জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ রয়েছে। রয়টার্সের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, অক্টোবর মাসে হরমুজ প্রণালি ও আশপাশের জলপথে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা ও নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা বেড়েছে। ফলে বর্তমান সরবরাহের পাশাপাশি ভবিষ্যতে সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকিও তেলের দামের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে বিশেষ কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা

তত্ত্বাবধায়ক সরকার গঠন পদ্ধতি নিয়ে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। সভায়…

8 minutes ago

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: ৬ প্রশ্নের জবাব চেয়ে চিঠি বাংলাদেশের

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির অপরাধের ধরন, বিচার প্রক্রিয়া এবং মরদেহ সংক্রান্ত বিষয়ে…

14 minutes ago

স্বাস্থ্য খাতে ১৬ হাজার কোটি টাকার দরপত্র আসছে, কেনা হবে রোবটিক সার্জারি মেশিন

দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে ১৬ হাজার কোটি টাকার বেশি…

48 minutes ago

গুলশান ইয়ুথ ক্লাবের ‘উল্লাস’ ২০২৬ স্পোর্টসফেস্টের বিস্তারিত ঘোষণা

গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের উদ্যোগে আয়োজিত ‘উল্লাস’ ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট-সিজন ২ উপলক্ষে এক প্রেস…

55 minutes ago

ফ্রান্সে ম্যাক্রোঁবিরোধী বিক্ষোভ, শনিবার গ্রেপ্তার ১৩৫

ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। শনিবার দেশজুড়ে বিক্ষোভের ঘটনায় অন্তত ১৩৫ জনকে গ্রেপ্তার…

2 hours ago

স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার প্রস্তাব উঠেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিচার বিভাগকে বাইরে রেখে বিরোধী দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার প্রস্তাব…

2 hours ago

This website uses cookies.