Header Premium (728×90)

সিরাজগঞ্জে নদী রক্ষায় দুই দিনের সাংস্কৃতিক পদযাত্রা ও সচেতনতা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নদীতীরবর্তী বিভিন্ন এলাকায় ফুলজোড় ও করতোয়া নদীকে দূষণ ও দখলমুক্ত করার লক্ষ্যে দুই দিনব্যাপী এক ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। স্থানীয় ভূমিহীন সংগঠনের আয়োজনে এবং ‘নিজেরা করি’ সংস্থার সহযোগিতায় এই কর্মসূচি সম্পন্ন হয়।

কর্মসূচির প্রথম দিনে ফুলজোড় নদীতীরবর্তী কুটিরচর গ্রামে আনুষ্ঠানিক উদ্বোধনের পর, ওইদিন দুপুরে ধানগড়া পূর্বপাড়া এবং সন্ধ্যায় গ্রামসোনাই এলাকায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে সকালে রয়হাটি গ্রামে প্রথম পর্ব এবং বিকেলে ঘুরকা পুরান বাজারে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়।

দুই দিনের এই আয়োজনে নদী রক্ষার গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা, জাগরণী গান, নৃত্য পরিবেশনা এবং পরিবেশবিষয়ক গণনাটক মঞ্চস্থ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ‘নিজেরা করি’ সংস্থার রাজশাহী বিভাগীয় সমন্বয়ক পবিত্র সরকার, কেন্দ্রীয় সাংস্কৃতিক কর্মী ইদ্রিস আলী, বিভাগীয় সংগঠক সাইফুন্নাহার রত্না, বাপার জেলা শাখার আহ্বায়ক দীপক কুমার কর, আছাবুর রহমান এবং ফয়সাল বিশ্বাস।

বক্তারা ‘নদী বাঁচাও—দেশ বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে ফুলজোড় ও করতোয়া নদীকে দূষণ ও দখলের হাত থেকে রক্ষার ওপর জোর দেন। তারা স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। এ সময় ভূমিহীন সমিতির নেতৃবৃন্দ, সদস্যসহ স্থানীয় নারী-পুরুষরা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রক্রিয়া ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে কনজ্যুমারস এসোশিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। বিপিসির…

12 minutes ago

সৌন্দর্যের ভেতর ইতিহাসের শরীর: হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের তুলনামূলক পাঠ

শিল্পের সত্য ও ইতিহাসের প্রেক্ষাপটে হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি ও তাদের দর্শনের তুলনামূলক…

41 minutes ago

আওয়ামী সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী

আওয়ামী লীগের নির্দেশে যারা অগ্নিসংযোগ ও বোমাবাজির মাধ্যমে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, তাদের কোনো…

47 minutes ago

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা

জ্বালানি তেলের দাম বাড়ার ফলে পরিবহন ভাড়া বৃদ্ধির পাশাপাশি সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে শুরু…

49 minutes ago

বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে তরুণীকে মারধর, থানায় অভিযোগ

রাজধানীর বনশ্রীতে পথকুকুরকে খাবার দিতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন এক তরুণী। গত মঙ্গলবার রাতে…

55 minutes ago

ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণের মালা নিয়ে চম্পট

পাবনার ঈশ্বরদীতে ক্রেতার পরিচয়ে দোকানে ঢুকে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের দুই ভরি স্বর্ণের মালা…

1 hour ago

This website uses cookies.