Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

বালু উত্তোলনে বাধা দেওয়ায় ভূমি কর্মকর্তাকে মারধর

জামালপুরের বকশীগঞ্জে বালু উত্তোলনে বাধা দেওয়ায় আব্দুল গনি (৫০) নামে এক ভূমি কর্মকর্তাকে লাঠি দিয়ে বেদম পিটিয়েছে মাটি ব্যবসায়ীরা।
শনিবার (৪ মার্চ) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের গুমের চরে এ ঘটনা ঘটে। আহত আব্দুল গনিকে স্থানীয়রা উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বী ঘটনাস্থলে পৌছে অবৈধ ড্রেজার জব্দ করেছে। সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বী জানান, বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের গুমের চর এলাকায় কুদ্দুস ও হাসেন আলী অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করছিল। খবর পেয়ে নিলক্ষিয়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল গনি ঘটনাস্থলে পৌছে মাটি উত্তোলনে বাধা দেন।পরে ড্রেজার মালিক কুদ্দুস ও মাটি ব্যবসায়ী হাসেন ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে বেধড়ক পেটায় আব্দুল গনিকে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন ও সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগে কুদ্দুস, কারণ আলী ও হাসেন আলীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তাদের দুইজনকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

editor

Recent Posts

আদাবরে পুলিশের অভিযানে উত্তেজনা আহত ওসি ও এসআই গ্রেফতার ৪ হামলাকারী

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা আদাবর এলাকায় ১টি বিকাশের দোকানে হামলার ঘটনার পর পুলিশের অভিযানে…

21 hours ago

সোনাগাজীতে কিশোর গ্যাং আতঙ্ক কঠোর হুঁশিয়ারি সাবেক চেয়ারম্যান

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী উপজেলা মঙ্গলকান্তি ইউনিয়নে কিশোর গ্যাং আতঙ্ক…

21 hours ago

বুড়িচংয়ে কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে কথিত কিশোর গ্যাংয়ের ২…

21 hours ago

কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলায় গত ১ মাসে ১৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এপ্রিল-মে…

22 hours ago

রংপুরে আগেভাগে বাজারে হাঁড়িভাঙা আম

স্টাফ রিপোর্টার রংপুর। দুই দশক আগেও ৩৬ গন্ডায় অর্থাৎ ৩৬ হালিতে ১০০ (৪টায় ১ হালি)…

22 hours ago

খোকসায় গলায় ওড়না পেঁচিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

খোকসা প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলার পৌর এলাকার কমলাপুর গ্রামের নবম শ্রেণির এক স্কুল পড়ুয়া ছাত্রী…

1 day ago

This website uses cookies.