Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

পালংখালী এলাকায় অভিযান পরিচালনা করে ৩০,০০০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ০৩/০৩/২০২৩ খ্রিঃ তারিখ অনুঃ ১৪.৩০ ঘটিকার সময়ে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউপিস্থ মরাগাছতলা ক্যাম্প-১১, সি আই সি অফিসের সামনে কক্সবাজার-টেকনাফ পশ্চিম পার্শ্বস্থ পাকা রাস্তার উপর নিকট অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার হেফাজত হতে সর্বমোট ৩০,০০০ (ত্রিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তির বিস্তারিত পরিচয় আব্দুল শুক্কুর(৩৬), পিতা-জাকির হোসেন, মাতা-জহুরা খাতুন, সাং-পালংখালী নলবনিয়া, ০৮ নং ওয়ার্ড, ইউপি-বালুখালী, থানা-উখিয়া, জেলা- কক্সবাজার জানা যায় এবং আভিযানিক দল বর্ণিত স্থানে পোঁছানোর পূর্বেই একজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায় মর্মে ধৃত মাদক ব্যবসায়ী স্বীকার করে। জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, ধৃত ও পলাতক ব্যক্তিদ্বয় পরস্পর যোগসাজসে ইয়াবা ট্যাবলেটগুলো টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে ক্রয় করে বেশি দামে বিক্রয় করার উদ্দেশ্যে বর্ণিত স্থানে অবস্থান করছিল মর্মে জানা যায়। অদ্য উপরোল্লিখিত ইয়াবাসহ র‌্যাব-১৫ এর আভিযানিক দলের কাছে ধৃত হয়।
ধৃত ও পলাতক মাদক কারবারীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

editor

Recent Posts

আদাবরে পুলিশের অভিযানে উত্তেজনা আহত ওসি ও এসআই গ্রেফতার ৪ হামলাকারী

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা আদাবর এলাকায় ১টি বিকাশের দোকানে হামলার ঘটনার পর পুলিশের অভিযানে…

20 hours ago

সোনাগাজীতে কিশোর গ্যাং আতঙ্ক কঠোর হুঁশিয়ারি সাবেক চেয়ারম্যান

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী উপজেলা মঙ্গলকান্তি ইউনিয়নে কিশোর গ্যাং আতঙ্ক…

20 hours ago

বুড়িচংয়ে কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে কথিত কিশোর গ্যাংয়ের ২…

20 hours ago

কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলায় গত ১ মাসে ১৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এপ্রিল-মে…

20 hours ago

রংপুরে আগেভাগে বাজারে হাঁড়িভাঙা আম

স্টাফ রিপোর্টার রংপুর। দুই দশক আগেও ৩৬ গন্ডায় অর্থাৎ ৩৬ হালিতে ১০০ (৪টায় ১ হালি)…

20 hours ago

খোকসায় গলায় ওড়না পেঁচিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

খোকসা প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলার পৌর এলাকার কমলাপুর গ্রামের নবম শ্রেণির এক স্কুল পড়ুয়া ছাত্রী…

1 day ago

This website uses cookies.