খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ
মোঃ কবির হোসেন, জামালপুর জেলা প্রতিনিধিঃ
জামালপুর জেলার ইসলামপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার খায়রুল বাসার রাজিবের বিরুদ্ধে ডিলার শর্তভঙ্গসহ চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা পাথর্শী ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ভুক্তভোগী অনেক নতুন ও পুরাতন কার্ডধারীর অভিযোগ, তাদের গত ডিসেম্বর মাসের চাল দেয়া হয়নি। বর্তমানে চলতি সপ্তাহে গতকাল বৃহস্পতিবার (২ মার্চ) মার্চ মাসের চাল নিতে গেলে ডিলার খায়রুল বাসার রাজিব এক মাসের চাল দিয়ে সুভিধাভোগীর কার্ডে দুই মাসের ঘরে বিতরণ সই-স্বাক্ষর করে। এ ব্যাপারে ভুক্তভোগী উপকারভোগী ক্রেতারা প্রতিবাদ করলে ডিলার রাজিব জানান, আগের মাসের চাল চেয়ারম্যান মেম্বাররা মেরে খেয়েছে। এ ব্যাপারে ভুক্তভোগী কার্ডধারী স্থানীয় পাথর্শী ইউনিয়ন পরিষদের ৪. ৫ ও ৬নং ওয়ার্ডের সদস্য নাছিমা আক্তার উপরোক্ত অভিযোগের ব্যাপারে জানান, ডিলার সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রি করে পরিষদের সদস্যদের দোষ দিচ্ছে কেন? এটা ঠিক নয়। কারণ ওই চালের সঙ্গে পরিষদের কোনো সম্পৃক্ততা নেই। অভিযুক্ত খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার খায়রুল বাসার রাজিবের সঙ্গে এ ব্যাপারে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আশরাফ আলী খান জানান, তিনি এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছেন, খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
দেশের প্রায় ৭ কোটি ফিচার ফোন ব্যবহারকারীকে আগামী এক বছরের মধ্যে ডেটা নেটওয়ার্কে যুক্ত করার…
পিরোজপুরের নাজিরপুরে বেলুয়া নদীতে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ভেলাবাইচ প্রতিযোগিতা। ৩২টি ভেলায় ৬৪ জন প্রতিযোগীর…
মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ওয়ান্ডারমাইন্ড গ্লোবালের প্রতিষ্ঠাতা সেলেনা গোমেজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন…
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ভিডিও কলে প্রেমিকের সাথে কথা বলার সময় নিলা আক্তার ওরফে রিধিকা…
ভারতে শিক্ষা খাতের অনিয়ম ও প্রশ্নফাঁসের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন করে ফিরে এসেছে ‘আজাদি’ স্লোগান,…
পুরান ঢাকার সদরঘাটে চাঁদাবাজির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মিতুল নামে এক ব্যক্তি…
This website uses cookies.