Header Premium (728×90)

ভিডিও কলে প্রেমিকের সাথে কথা বলার সময় মডেল রিধির আত্মহত্যা

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে নিলা আক্তার ওরফে রিধিকা রিধি নামে এক মডেল ও অভিনেত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আত্মহত্যার সময় তিনি ভিডিও কলে তার প্রেমিক হাসিবুর রহমানের সঙ্গে কথা বলছিলেন। শনিবার সকাল ১০টার দিকে কুর্মিটোলা হাসপাতাল থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়।

ভাটারা থানার এসআই আবদুল ওহাব জানান, রিধিকা রিধি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার এনায়েতনগর গ্রামের লিটন মোল্লার মেয়ে। তিনি বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লকের ১১ নম্বর রোডের একটি বাসায় সাবলেট থাকতেন। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম লিনা আক্তার। তিনি মডেলিংয়ের পাশাপাশি ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’র মতো নাটকে অভিনয় করেছেন।

পুলিশের ভাষ্যমতে, ভোরে ভিডিও কলে প্রেমিকের সঙ্গে কথা বলার সময় তিনি গলায় ফাঁস দেন। পরে হাসিবুর রহমান ও তার সহযোগীরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর হাসিবুর রহমানকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

ঢাকার ২৫৭ পূজামণ্ডপে ২৪ ঘণ্টা পুলিশি নিরাপত্তা নিশ্চিত করল ডিএমপি

ঢাকা মহানগরীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ২৫৭টি পূজামণ্ডপে ২৪ ঘণ্টা…

26 minutes ago

কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ…

30 minutes ago

কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের…

1 hour ago

পাকিস্তানের বেলুচিস্তানে ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ৫ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার সকালে খুজদারের…

1 hour ago

ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: একই পরিবারের ৬ জনসহ নিহত ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনসহ মোট ১০ জনের মৃত্যু…

2 hours ago

একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবিতে এনসিপির তিন দফা

সরকারের গঠিত একদলীয় সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি…

2 hours ago

This website uses cookies.