লালপুরে ইমো হ্যাকার চক্রের ৫ সদস্যকে আটক করেছে র্যাব।
নাটোরের লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে ইমো হ্যাকার চক্রের ৫ সদস্যকে আটক করেছে র্যাব।
র্যাব বৃহস্পতিবার(২ মার্চ) সকালে এক প্রেস ব্রিফিংএ তথ্য জানায়। সুনিদিষ্ট অভিযোগের প্রেক্ষিতে র্যাব-৫ সিপিসি নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক, সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম এর নেতৃত্বে বুধবার রাতে উপজেলার উক্ত স্থানে অভিযান চালিয়ে ইমো হ্যাকার চক্রের ৫ সদস্যকে আটক করা হয়।
আটককৃতরা হলো উপজেলার আব্দুলপুর গ্রামের মৃত মহসীন আলীর ছেলে রিদুয়ান আহম্মেদ পূর্ন (২৩), মোমিনপুর গ্রামের মিল্টন আলীর ছেলে হাসিবুল হাসান শান্ত (২৪), মোহরকয়া গ্রামের মৃত আব্দুল খালেক বুধুর ছেলে শামীম হোসেন (২২), মনিরুল ইসলামের ছেলে শুভ আলী (২১) ও রাজশাহীর বাঘা উপজেলার চক নারায়নপুর গ্রামের কালাম উদ্দিনের ছেলে হৃদয় আলী (২১)।
এসময় আটককৃতদের কাছ থেকে ১ টি মোটরসাইকেল, ৭ টি মোবাইল সেট, ৯ টি সিমকার্ড ও নগদ ৯ হাজার ৬ শত ৬০ টাকা উদ্ধার করা হয়।আটককৃতদের বিরুদ্ধে লালপুর থানায় মামলা হয়েছে। উল্লেখ্য গত ১৩ ফেব্রুয়ারি সৌদী প্রবাসির কাছ থেকে ইমো হ্যাকিংয়ের মাধ্যমে ৫৫হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারকচক্র। তাদের অভিযোগের প্রেক্ষিতে তদন্তে সাপেক্ষে তাদের আটক করে র্যাব বলে প্রেস ব্রিফিংএ জানায় র্যাব।
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে কথিত কিশোর গ্যাংয়ের ২…
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলায় গত ১ মাসে ১৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এপ্রিল-মে…
স্টাফ রিপোর্টার রংপুর। দুই দশক আগেও ৩৬ গন্ডায় অর্থাৎ ৩৬ হালিতে ১০০ (৪টায় ১ হালি)…
খোকসা প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলার পৌর এলাকার কমলাপুর গ্রামের নবম শ্রেণির এক স্কুল পড়ুয়া ছাত্রী…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকার জুরাইন বালুর মাঠ এলাকার ১টি হলুদ-মরিচ ভাঙ্গানোর মিলকে ঘিরে নানা…
স্টাফ রিপোর্টার রংপুর। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এর সার্বিক দিক নির্দেশনায় গত…
This website uses cookies.