Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

রংপুরে এসএসসি ১৯৮৬ ব্যাচের দিনব্যাপী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার রংপুর 

আজ (১০ জুলাই ) শুক্রবার নগরীর চিকলী ওয়াটারপার্কে আয়োজিত এ অনুষ্ঠানে রংপুরে এসএসসি ১৯৮৬ ব্যাচের উদ্যোগে দিনব্যাপী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

এ অনুষ্ঠানে রংপুর বিভাগের ৮ জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা তিন শতাধিক বন্ধু অংশ নেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএসসি ১৯৮৬ ব্যাচের রংপুর বিভাগীয় সভাপতি সাদেকুল ইসলাম সাজু।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত নারী সংসদ সদস্য জীবা আমিন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন এসএসসি ১৯৮৬ ব্যাচের কেন্দ্রীয় নেতা ফসিহ উদ্দিন মাহতাব, রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদ এলাহী বিপ্লবসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে দীর্ঘদিন পর একই ছাদের নিচে মিলিত হয়ে স্মৃতিচারণ, পারস্পরিক খোঁজখবর বিনিময়, আড্ডা, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিভিন্ন বিনোদনমূলক আয়োজনে অংশ নেন বন্ধুরা। দিনব্যাপী এ মিলনমেলায় অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

বক্তারা বলেন, ব্যস্ত জীবনের নানা কর্মব্যস্ততার মাঝেও এমন আয়োজন পুরনো বন্ধুদের মধ্যে বন্ধন আরও দৃঢ় করে এবং পারস্পরিক সম্পর্ককে নতুন করে প্রাণবন্ত করে তোলে। ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলার আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

Md Akash Hossain

Recent Posts

রমনার অফিসার্স ক্লাবে সাবেক অতিরিক্ত সচিব মোশাররফ হোসেনের মরদেহ উদ্ধার

রাজধানীর রমনা এলাকার অফিসার্স ক্লাবের একটি নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের…

11 minutes ago

লাইভ লোকেশন পাঠিয়ে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

কুমিল্লায় লাইভ লোকেশন পাঠিয়ে নিখোঁজ হওয়ার চারদিন পর এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের…

14 minutes ago

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড, ৫ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ পর্যটকের মৃত্যু হয়েছে।…

20 minutes ago

মহাসপ্তমীতে সারা দেশে শারদীয় দুর্গাপূজার উৎসবমুখর আনুষ্ঠানিকতা

মহাসপ্তমী তিথিতে সারা দেশে বর্ণিল আয়োজনে চলছে শারদীয় দুর্গাপূজা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।…

57 minutes ago

জ্বালানি ভর্তুকি ও সংস্কারের কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশ, আইএমএফের সঙ্গে আলোচনা

জ্বালানিতে ভর্তুকি কমানোর চাপ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি ও রাজস্ব আহরণ বাড়ানোর মতো বেশ কিছু…

1 hour ago

জিম্বাবুয়ে ম্যাচের আগে অতীত ভুলে লিটনের বার্তা, আলিসের অভিষেকের ইঙ্গিত

আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচের আগে অতীত ব্যর্থতা ভুলে ইতিবাচক মনোভাব নিয়ে মাঠে…

1 hour ago

This website uses cookies.