Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

আনোয়ারায় বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার ১ তরুণী

জান্নাতুল ফাহিমা তানহা,
নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রাম জেলা আনোয়ারায় ১ তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে।

২ মে শনিবার সকালে ভুক্তভোগীর মা ৪ জনের বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা করেছেন।

মামলায় অভিযুক্তরা হলেন- রায়পুর এলাকার আবু তাহের (৪২), পূর্ব গহিরার রবিউল হোসেন ওরফে চুমকিয়া (২৪), মো. ফারুক (২৩) এবং আনোয়ার হোসাইন (২২)।

মামলার এজাহার সূত্রে জানা গিয়েছে, গত ২৭ এপ্রিল সোমবার রাত আনুমানিক ১০টা থেকে ২৮ এপ্রিল মঙ্গলবার ভোরের মধ্যে এ ঘটনা ঘটে, ভুক্তভোগী তরুণী তার খালার বাড়িতে বেড়াতে এসেছিলেন।

এজাহারে উল্লেখ করা হয়, খালার বাড়ি থেকে রাত ১০টার দিকে খালাতো বোনের বাসায় যাচ্ছিলেন ওই তরুণী, পথে স্থানীয় ১টি মুদি দোকানের সামনে পৌঁছালে অভিযুক্ত আবু তাহের জোরপূর্বক তাকে দোকানের ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

পরবর্তীতে সেখানে থাকা অন্য অভিযুক্তরা ওই তরুণীকে ভয় দেখিয়ে দোকানের পাশের ১টি বিলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে, পরদিন সকালে ভুক্তভোগী নিজ বাড়িতে ফিরে মাকে ঘটনাটি জানান, পরে ভুক্তভোগী মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর ও গুরুতর, আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চালাচ্ছি, অভিযুক্তদের দ্রুত গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

editor

Recent Posts

সংবিধান ও গণতন্ত্রের হত্যাকারীদের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াবে: রাহুল গান্ধী

সুপ্রিম কোর্টের উদ্দেশে বিরোধীদের পদযাত্রায় অংশ নিয়ে রাহুল গান্ধী সংবিধান ও গণতন্ত্রের 'হত্যাকারীদের' বিরুদ্ধে সবাইকে…

14 minutes ago

১২ কোটি মানুষ রক্তদানে সক্ষম, তবুও কেন দেশে রক্তের সংকট?

দেশে রক্তদানের উপযুক্ত বয়সসীমার বিপুল জনসংখ্যা থাকা সত্ত্বেও নিয়মিত স্বেচ্ছায় রক্তদাতার অভাব ও ব্যবস্থাপনাগত দুর্বলতায়…

20 minutes ago

হুতিদের হামলার মুখে প্রাসাদ বদলাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা তীব্রতর হওয়ায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে কঠোর নিরাপত্তাবেষ্টিত ও বাংকার…

37 minutes ago

৩৪ কোটি টাকার ম্যাটস এখন নেশাখোরদের আস্তানা, ৪ বছর ধরে পরিত্যক্ত

টাঙ্গাইলের মধুপুরে ৩৩ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) চার…

56 minutes ago

২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.২% ও মূল্যস্ফীতি ১০.৯% হতে পারে

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন প্রতিবেদন অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩.২ শতাংশে নেমে…

1 hour ago

নিউ ইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্থা, ভিডিও ভাইরাল

নিউ ইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকজন প্রবাসী বাংলাদেশির দ্বারা হেনস্থার শিকার হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক…

1 hour ago

This website uses cookies.