Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

সুনামগঞ্জের বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু

ফখরুল আলম সাজু

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় নিজ বসত ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে আরশ আলী (৫৫) নামের ১ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

১৮ এপ্রিল শনিবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে, নিহত আরশ আলী উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ বড়কাপন গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক আরশ আলীর বসত ঘরে বিদ্যুতের মেরামতের জন্য পেশাদার কাউকে না পেয়ে তিনি নিজেই একটু চেষ্টা করেছিলেন, ১ পর্যায়ে অসাবধানতা বশত তিনি বিদ্যুাতায়িত হয়ে আহত হলে দ্রুত কৈতক হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, দূর্ঘটনার খবর পেয়ে জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক হযরত আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ সময় ইউপি সদস্য আবদুন নুর, মুরুব্বি রেজা মিয়া তালুকদার, কবি আহমদ আল কবির চৌধুরী, মোহাম্মদ তাজ উদ্দিন, আবদুর রউফ, আতাউল হক, সাবেক মেম্বার গিয়াস উদ্দিন,হারিছ আলী, অযুদ মিয়াসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিবারের কোন অভিযোগ বা সন্দেহ না থাকায় মরদেহের ময়নাতদন্ত ছাড়াই দাফন সম্পন্ন হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জাউয়াবাজার পুলিশ তদন্ত অফিসার ইনচার্জ হযরত আলী।

editor

Recent Posts

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক প্রকাশ

সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক…

8 minutes ago

টেস্ট ইতিহাসে অনন্য বিশ্বরেকর্ড গড়লেন উইকেটরক্ষক লিটন দাস

আবুধাবি টেস্টে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে টেস্ট ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে এক ম্যাচে পঞ্চাশোর্ধ রান…

17 minutes ago

সিরাজগঞ্জে পূজার কেনাকাটায় সরগরম মার্কেট ও ফুটপাত

শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সিরাজগঞ্জের মার্কেট ও ফুটপাতগুলোতে শুরু হয়েছে কেনাকাটার ধুম। ক্রেতাদের ভিড় বাড়ার পাশাপাশি…

20 minutes ago

গুমানি নদীতে বৈঠার ছন্দে মাতল ঐতিহ্যবাহী নৌকা বাইচ

শরতের পড়ন্ত বিকেলে পাবনার ভাঙ্গুড়ায় গুমানি নদীতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী পানসি নৌকা বাইচ-২০২৬। নদীর দুই…

26 minutes ago

অ্যাটলেটিকোর কাছে হেরে চ্যাম্পিয়নস লিগে ধুঁকছে ম্যানচেস্টার ইউনাইটেড

চ্যাম্পিয়নস লিগের ম্যাচে রিয়াদ এয়ার মেট্রোপলিটানোতে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের…

45 minutes ago

মোদি শাসনের কি শেষ শুরু? রাজপথে উত্তাল ভারত

অক্টোবর মাসে ভারতের রাজপথজুড়ে তরুণদের ব্যাপক বিক্ষোভ ও মোদি সরকারের কঠোর দমনপীড়নের প্রেক্ষাপটে নরেন্দ্র মোদির…

47 minutes ago

This website uses cookies.