Header Premium (728×90)

জাতীয়

জ্বালানি তেলের দাম বাড়লেও বাড়েনি গণপরিবহনের ভাড়া

মোঃ রাব্বি হাসান
দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এখনো বাড়ানো হয় নাই গণপরিবহনের ভাড়া।

গত ১৮ এপ্রিল রাতে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়ে নতুনভাবে নির্ধারণ করে। নতুন মূল্যে প্রতি লিটার ডিজেলে ১৫ টাকা, অকটেনে ২০ টাকা, পেট্রোলে ১৯ টাকা এবং কেরোসিনে ১৮ টাকা দাম বাড়ানো কার্যকর হওয়ার পর ফুলবাড়ীতে সকল ধরনের পরিবহন ভাড়া বৃদ্ধি হবে বলে জানা গেছে। ফুলবাড়ী বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বুলবুল হোসেন জানান, বাস মালিক কর্তৃপক্ষ ও শ্রমিক ইউনিয়ন কিছুদিনের মধ্যে বিআরটিএ, দিনাজপুর জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে নতুন ভাড়া নির্ধারণ করা হবে।

ফুলবাড়ী থেকে রংপুরে চলাচলরত অনুপ পরিবহনের মালিকের সাথে কথা হলে।

তিনি জানান, আলোচনার মাধ্যমে পরিবহন ভাড়া পুনঃ নির্ধারণ না হওয়া পর্যন্ত পূর্বের ভাড়াতেই যাত্রী ও পণ্য পরিবহন করা হবে।

অপরপক্ষে ফুলবাড়ীর বিভিন্ন ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, জ্বালানি তেলের দাম বাড়া ও ঘাটতির শংকায় কৃষিকাজে নিয়োজিত যানবাহন সহ কৃষকরা নির্ধারিত সময়ের পূর্ব থেকেই ডিজেল সংগ্রহের অপেক্ষায় থাকতে দেখা যায় এবং সরবরাহ কম থাকার পরও ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের জন্য অপেক্ষমান যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা গ্রাহকেরা বলেন, এক-দুই ঘণ্টার মধ্যেই তেল শেষ হয়ে যায় এবং লাইনে থাকা লোকজন চেঁচামেচি শুরু করেন। এদিকে ব্যাটারিচালিত রিকশা গুলো জ্বালানি তেলের দাম বাড়ার পর পরি তারা তাদের ভাড়া বাড়িয়ে দিয়েছেন।

editor

Recent Posts

কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুলিশের দুই সদস্যকে ধরে…

9 minutes ago

ইয়েমেনের আল-মাশিক প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ২

দক্ষিণ ইয়েমেনের এডেন শহরে অবস্থিত আল-মাশিক প্রেসিডেন্সিয়াল প্যালেসে ইরানপন্থি হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই জন…

29 minutes ago

পশু জবাইয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে জবিতে গরু নিয়ে শিক্ষার্থীদের মিছিল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পশু জবাইয়ে প্রশাসনের নিষেধাজ্ঞার প্রতিবাদে ১ লাখ ২৫ হাজার টাকা মূল্যের একটি…

46 minutes ago

মেসি পরবর্তী যুগে আর্জেন্টিনার পরবর্তী দুই প্রতিপক্ষ কারা

লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনা জাতীয় দলের পরবর্তী দুই প্রতিপক্ষ নির্ধারণের কাজ শুরু করেছেন কোচ…

49 minutes ago

সাতক্ষীরায় ফেসবুক লাইভ করে যুবককে পিটিয়ে হত্যা

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে ফেসবুক লাইভ করে লোক জড়ো…

2 hours ago

গাজীপুরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক কারবারিদের হামলা, আহত ২

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে একদল মাদক কারবারি। ইয়াবাসহ আটক…

2 hours ago

This website uses cookies.