কালাইয়ে ভটভটি উল্টে চালক নিহত
্
জয়পুরহাটের কালাইয়ে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে আব্দুল মোমিন (৪০) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মোমিন কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের হাতিয়র গ্রামের মৃত কফির উদ্দিনের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত ভটভটির চালক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন বলেন, গোবিন্দগঞ্জে মাছ বিক্রির উদ্দেশ্যে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সাঁতার-কুসুমসাড়া ঈদগাহ মাঠসংলগ্ন স্থানে ভটভটি উল্টে খাদে পড়ে গেলে চালকসহ ভটভটিতে থাকা মাছ ব্যবসায়ী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে চালকের মৃত্যু হয়। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া পাঠানো হয়েছে।
মোঃ ওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর। বাঘারপাড়া উপজেলার রায়পুরে সাহাবীর হত্যা মামলায় আত্মসমর্পণকারী বাবা-ছেলেকে কারাগারে…
স্টাফ রিপোর্টার : জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ…
ফখরুল আলম সাজু ফেনী জেলা ছাগলনাইয়া উপজেলার উত্তর যশপুর রৌশন ফকির মাজার সংলগ্ন এলাকায় ট্রাক্টর…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকাতে বর্তমানে ১৯টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এআই-ভিত্তিক ট্রাফিক ক্যামেরা চালু রয়েছে বলে…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী উপজেলা মতিগঞ্জে ময়লার স্তূপে কারণে অতিষ্ঠ…
মোঃ পলাশ সালমান কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা কটিয়াদী উপজেলাতে শফিকুল ইসলাম ওরফে কালা মিয়া…
This website uses cookies.