ফখরুল আলম সাজু
ঝিনাইদহ জেলা শৈলকুপা উপজেলায় যৌতুকের দাবিতে স্বামীর নির্যাতনের শিকার হয়ে সীমা খাতুন (১৮) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
৮ এপ্রিল বুধবার সকালে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়, মৃত্যুকালে তিনি প্রায় ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন, তিনি শৈলকুপা উপজেলার ফারুক হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে কুমারখালি উপজেলার নয়ন মণ্ডলের সঙ্গে সীমার বিয়ে হয়, বিয়ের পর থেকেই স্বামী বিভিন্ন সময় যৌতুকের দাবিতে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন, পরিবারের অভিযোগ, এর আগেও নির্যাতনের কারণে তার ১টি গর্ভপাত হয়েছিল।
স্বজনরা জানান, সীমা খাতুন একাধিকবার বাবার বাড়ি থেকে টাকা এনে স্বামীকে দিলেও নির্যাতন থামেনি, সর্বশেষ গত ২ এপ্রিল ফোনে তার কাছে ১ লক্ষ টাকা দাবি করেন স্বামী, টাকা দিতে না পারলে বিষ খেয়ে আত্মহত্যার হুমকিও দেন বলে অভিযোগ।
এর কিছু সময় পরই সীমা বিষপান করেন, গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, অবস্থার অবনতি হলে পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হচ্ছিল, তবে পথেই তার মৃত্যু হয়।
নিহতের ভাই পলাশ বলেন, আমার বোনের স্বামীর অন্য ১ নারীর সঙ্গে সম্পর্ক ছিল, সে প্রায়ই আমার বোনকে মারধর করত এবং যৌতুকের জন্য চাপ দিত, আমরা গরিব মানুষ, এত টাকা দেওয়ার সামর্থ্য ছিল না, অর্থাভাবে ঠিকমতো চিকিৎসাও করাতে পারিনি।
নিহতের বাবা ফারুক হোসেন বলেন, আমার মেয়ে খুবই নম্র-ভদ্র ছিল, আমার জামাই সবসময় টাকার জন্য চাপ দিত এবং নির্যাতন করত, সর্বশেষ ১ লক্ষ টাকা দাবি করে, টাকা না দিতে পারায় আমার মেয়েকে বাড়িতে না যেতে বলে এবং বিষ খেয়ে মরতে বলে, এরপরই সে বিষপান করে।
এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ১টি লিখিত অভিযোগ পাওয়া গিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…
ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…
ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।
প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…
This website uses cookies.