স্টাফ রিপোর্টার
রংপুর:
রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধা জেলা নিয়ে রংপুর কৃষি অঞ্চল।
রংপুর অঞ্চলে কৃষিতে সুবাতাস লেগেছে। প্রতি বছরই কৃষি অফিসের বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফসল আবাদ করছেন এ অঞ্চলের কৃষকরা। এ অঞ্চলের উৎপাদিত ফসল স্থানীয়ভাবে চাহিদা মিটিয়েও দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। ফলে কৃষকরা কোনো একটি ফসলে লোকসান হলেও পরবর্তী ফসলে তা পুষিয়ে নিচ্ছেন।
বর্তমানে এ অঞ্চলে চলছে বোরো আবাদের ভরা মৌসুম। চলতি মৌসুমে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৫ লাখ ৯ হাজার ৯৪ হেক্টর। সেখানে এবার আবাদ হয়েছে ৫ লাখ ৯ হাজার ১৯৪ হেক্টর।
অপরদিকে আলুতে কৃষকরা লোকসান দিলেও এবার কৃষি অফিসের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আলুর আবাদ হয়েছে। এবার আলু আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ১ হাজার ৭০০ হেক্টর। সেখানে আবাদ হয়েছে ১ লাখ ৫ হাজার ৮৮৫ হেক্টর। তবে গত বছরও লক্ষ্যমাত্রা অতিক্রম করে আলুর আবাদ হয়েছিল ১ লাখ ১৯ হাজার হেক্টরে।কয়েক বছর থেকে ভুট্টার অবাদ বাড়ছে এ অঞ্চলে। এবার লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১২ হাজার হেক্টর বেশি জমিতে ভুট্টার অবাদ হয়েছে। এবার ভুট্টার লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ১৫ হাজার হেক্টর। সেখানে আবাদ হয়েছে ১ লাখ ২৭ হাজার ২৩০ হেক্টর। পিঁয়াজের আবাদও বেড়েছে।
মৌসুমে ঢাকা-রংপুর মহাসড়কের পাশে দৃষ্টি দিলে দেখা যায় সারিবদ্ধ ট্রাকে শাকসবজি দেশের অন্য জেলায় যাচ্ছে। এ বছর শাকসবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪২ হাজার ১৩০ হেক্টর। সেখানে আবাদ হয়েছে ৪৪ হাজার ৩০৯ হেক্টর জমিতে। প্রায় হারিয়ে যাওয়া ফসল তিল চাষেও রংপুরের কৃষকরা মনোযোগী হয়েছেন। তিল চাষের লক্ষ্যমাত্রা ছিল ২২৬ হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়ে ১০ হেক্টর বেশি জমিতে এবার তিলের আবাদ হয়েছে।
কৃষিতে বিভিন্ন শস্যের ভালো ফলন প্রসঙ্গে রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সিরাজুর ইসলাম জানান, কৃষি বিভাগের সুষ্ঠু মনিটরিং থাকায় কৃষকরা উৎসাহিত হয়েছে। ফলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফসল উৎপাদন হয়েছে। আর কৃষিবিদ আবিদ করিম মুন্না জানান, এ অঞ্চলের কৃষকরা বছরে জমিতে তিন থেকে চারটি ফসল আবাদ করে। ফলে একটি ফসলে লোকসান হলেও পরবর্তী ফসলে লোকসান পুষিয়ে নিতে পারেন। নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য আবাদ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হচ্ছে, এটি ভালো লক্ষণ।
পোর্টসমাউথের মাঠে শেফিল্ড ইউনাইটেডের ৩-২ গোলের পরাজয়ের ম্যাচে হামজা চৌধুরীর লাল কার্ড নিয়ে ক্ষুব্ধ কোচ…
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে কার্যক্রম ব্যাহত হওয়ায় বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩টি ফ্লাইট বাতিল ও স্থগিত…
সকালের নাশতা কিংবা বিকেলের আড্ডায় জনপ্রিয় খাবার শিঙাড়া। তবে খালি পেটে এটি খেলে হজমের সমস্যা,…
পাকিস্তানের পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় একটি বেসরকারি স্কুলের ভবন ধসে অন্তত ২০ জন শিক্ষার্থী ও…
নেদারল্যান্ডসের রাডবাউড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পাটিগণিতে দক্ষতা বাড়াতে এআইযুক্ত শিখন-প্রযুক্তি কার্যকর ভূমিকা…
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং মন্ত্রী সাচিং প্রু পার্বত্য…
This website uses cookies.