Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

নারায়ণগঞ্জ রূপগঞ্জে ইউপি সদস্য ও পরিবারের উপর হামলা

মোঃ ইসমাইল হোসেন
স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মতিন ভূঁইয়া ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

শনিবার (৪ এপ্রিল দুপুরে উপজেলার কামশাইর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী ইউপি সদস্য আব্দুল মতিন ভূঁইয়া জানান, শনিবার দুপুরে তিনি তার স্ত্রী জহুরা আক্তার সুমি (৩০) এবং মাদ্রাসায় অধ্যয়নরত কন্যা মুশফিকা তানহা (৯)-কে সঙ্গে নিয়ে অটোরিকশাযোগে কোনাপাড়ার বাসায় ফিরছিলেন। পথিমধ্যে কামশাইর পাকা সড়কে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় আবুল হোসেন, মাহমুদ হাসান, রিপনসহ আরও ৩/৪ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা আব্দুল মতিন ভূঁইয়াকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে এবং গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এ সময় তার স্ত্রী ও কন্যা বাধা দিতে গেলে তাদেরকেও মারধর করে আহত করা হয়।

তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী জহুরা আক্তার সুমি বাদী হয়ে আবুল হোসেন, মাহমুদ হাসান, রিপনসহ আরও অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে

রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন আহমেদ বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

editor

Recent Posts

সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা সামলে ২২১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এই…

14 hours ago

৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’

দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও দ্বৈত কণ্ঠে গান গাইলেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ…

15 hours ago

তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশে একটি পর্যটকবাহী বাস ও উদ্ধার কাজে ব্যবহৃত টো ট্রাকের সংঘর্ষে অন্তত…

15 hours ago

পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধ, হাসপাতালের সেবার মানোন্নয়ন ও অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ…

15 hours ago

জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে পাঁচ ব্যাটার পেয়েছেন সেঞ্চুরির দেখা। ঢাকা, চট্টগ্রাম ও…

15 hours ago

দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে

১০ অক্টোবরের দিল্লির রাজপথের দৃশ্য থেকে পরিষ্কার যে, বিজেপি সরকার জনগণের ভিন্নমতের প্রতি চরম আতঙ্কিত।…

15 hours ago

This website uses cookies.