Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

ছুটির দিনে অফিসে ডেকে নারীকে ধর্ষণ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেফতার

ফখরুল আলম সাজু

দিনাজপুর জেলায় সাপ্তাহিক ছুটির দিনে গল্প করার জন্য নিজ কার্যালয়ে ডেকে নিয়ে ১ নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে।

৩ এপ্রিল শুক্রবার সকালের দিকে এ ঘটনার শিকার হন বলে দাবি ওই নারীর।

ভুক্তভোগী নারী দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বাসিন্দা, ২ সন্তানের জননী এবং পেশায় গরুর খামারি, শুক্রবার রাতে তিনি হাকিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে রাত ৮ টার দিকে হাকিমপুর পৌর শহরের হিলি বাস স্ট্যান্ড এলাকা থেকে পুলিশ ওই কর্মকর্তাকে গ্রেফতার করে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত কর্মকর্তা ওই নারীর সঙ্গে পূর্ব পরিচিত ছিলেন।

৩ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ওই নারীকে মুঠোফোনে কল করে গল্প করার জন্য তার নিজ কার্যালয়ে ডেকে নেন ওই কর্মকর্তা, সেখানে গিয়ে গল্পের ১ পর্যায়ে কক্ষের দরজা বন্ধ করে নারীকে ধর্ষণ করেন।

একাধিক সূত্রে জানা যায়, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে পূর্বেও নারী কেলেঙ্কারির অভিযোগ ছিল।

দিনাজপুর জেলা হাকিমপুর থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

গ্রেফতার অভিযুক্ত কর্মকর্তাকে ৪ এপ্রিল শনিবার দুপুরে দিনাজপুর আদালতে হাজির করা হবে।

editor

Recent Posts

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতনকাঠামোয় বেতন পাওয়ার অপেক্ষায় অনিশ্চয়তা

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো কার্যকর হলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কবে এই সুবিধা পাবেন, তা নিয়ে…

5 minutes ago

পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ১৬ শিশুর মর্মান্তিক মৃত্যু

পাকিস্তানের পেশোয়ারের দির কলোনিতে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ১৬ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবারের…

26 minutes ago

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বৃদ্ধি, সুদের হার ও নির্বাচনের আগে রাজনৈতিক চাপ

যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বরে বার্ষিক মূল্যস্ফীতি বেড়ে ৩.৭ শতাংশে দাঁড়িয়েছে। এই ঊর্ধ্বগতি ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর…

50 minutes ago

মেয়ে হত্যার বিচার চেয়ে দিল্লি পুলিশি বাধার মুখে অঙ্কিতার বাবা-মা

নিহত অঙ্কিতা ভাণ্ডারীর বাবা-মা দিল্লির ইন্ডিয়া গেটের সামনে অবস্থান ধর্মঘট শুরু করলে বৃহস্পতিবার ভোরে তাদের…

58 minutes ago

লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫ দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার

বান্দরবান জেলার লামা উপজেলার তিন স্কুলছাত্রী নিখোঁজের ৫ দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার হয়েছে। পুলিশ…

1 hour ago

রাজস্ব ঘাটতিতে ব্যাংক থেকে সরকারের ঋণ বাড়ছে

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে ব্যাংক খাত থেকে ২৪ হাজার ২৪৫ কোটি টাকা নিট…

1 hour ago

This website uses cookies.