Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

২ জন সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে সরানো হলো

ফখরুল আলম সাজু

কুমিল্লাতে অফিসে ভিডিও করায় মোবাইল ফোন কেড়ে নিয়ে ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো কুমিল্লার চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূরকে সরিয়ে দেওয়া হয়েছে।

তাকে সহকারী কমিশনার (ভূমি) থেকে প্রত্যাহার করে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য সিলেট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

২ এপ্রিল বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ভুক্তভোগী ২ সাংবাদিক হলেন- দৈনিক মানবজমিনের দেবিদ্বার উপজেলা প্রতিনিধি রাসেল সরকার এবং ফেস দ্য পিপল ও কুমিল্লার স্থানীয় পত্রিকা আমার শহরের দেবিদ্বার প্রতিনিধি আব্দুল আলিম।

১ এপ্রিল বুধবার সন্ধ্যার পর থেকে সাংবাদিকের হাতে হাতকড়া পরিহিত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে, এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে উঠেছেন কুমিল্লার কর্মরত সাংবাদিকরাও।

ভুক্তভোগী সাংবাদিক আব্দুল আলিম বলেন, আমার আপন খালাতো বোনের নামজারি নিয়ে গত এক বছর ধরে ঘুরাচ্ছেন এসিল্যান্ড ফয়সাল আল নূর।

১ এপ্রিল বুধবার ওই নামজারির শুনানির দিন ছিল, খালাতো বোনের পক্ষ থেকে আমাকে সেখানে উপস্থিত থাকার অনুরোধ করা হলে আমার সহকর্মী মানবজমিনের প্রতিনিধি রাসেলকে নিয়ে চান্দিনায় যাই।

তিনি বলেন, দুপুর পৌনে ২টার আমরা এসিল্যান্ডকে জিজ্ঞাসা করি শুনানিটা আজ হবে কি না, এসময় এসিল্যান্ড উত্তেজিত হয়ে আমাদের সঙ্গে খারাপ আচরণ শুরু করেন, আমি মোবাইল ফোন বের করে এর ভিডিও করার সময় তিনি আমার কাছ থেকে ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন, এ সময় আমি বাধা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে পুলিশ ডেকে আমাদের ২ জনকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যান, এ সময় আমরা বারবার তাকে সাংবাদিক পরিচয় দিলেও তিনি আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন।

আব্দুল আলিম আরও বলেন, থানায় নেওয়ার পর আমাদের মোবাইল ফোন থেকে সব ছবি ও ভিডিও ডিলিট করে দেন, আমরা যেন বিষয়টি নিয়ে আর বাড়াবাড়ি না করি এই মর্মে আমাদের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়।

editor

Recent Posts

সুপ্রিম কোর্টের দীর্ঘ অবকাশ পুনর্বিবেচনার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

সুপ্রিম কোর্টের দীর্ঘ অবকাশের কারণে বিচারিক কার্যক্রমে গতি কমছে এবং বিচারপ্রার্থীদের ন্যায়বিচার প্রাপ্তি ব্যাহত হচ্ছে…

4 minutes ago

ইমরান খানের দলের শত শত নেতাকর্মী আটক, আন্দোলন স্তিমিত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি দাবিতে চলমান আন্দোলনে বড় ধরনের ধাক্কা লেগেছে। খাইবার পাখতুনখোয়া…

18 minutes ago

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের প্রবাসী কামরুলের মৃত্যু

সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের কটিয়াদীর প্রবাসী কামরুল ইসলামের মৃত্যু হয়েছে। সোমবার সকালে নাইট…

53 minutes ago

নাইট ক্লাবে সাদ-সোহেল, তদন্তের ঘোষণা দিলেন বাফুফে সভাপতি তাবিথ

ইন্দোনেশিয়ার কাছে ৯ গোলে হারের পর নাইট ক্লাবে দুই ফুটবলারের ছবি নিয়ে সরগরম ফুটবলাঙ্গন। বাফুফে…

56 minutes ago

সচিবালয়ে নিরাপত্তা ও প্রবেশাধিকার নিয়ন্ত্রণে সরকারের ৯ সিদ্ধান্ত

বাংলাদেশ সচিবালয়ে সার্বিক নিরাপত্তা বাড়াতে এবং দর্শনার্থী প্রবেশাধিকার নিয়ন্ত্রণে ৯টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে সরকার। দর্শনার্থী…

58 minutes ago

রাজধানীর টিকাটুলিতে দুই বাসের রেষারেষিতে প্রাণ হারালেন নারী

রাজধানীর টিকাটুলিতে রাস্তা পার হওয়ার সময় দুই বাসের পাল্লাপাল্লির কবলে পড়ে রিনা রানী দাস নামে…

1 hour ago

This website uses cookies.