Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধার বাড়িতে ভাঙচুর লুটপাট, গ্রেফতার যুবদল নেতা

ফখরুল আলম সাজু

সুনামগঞ্জ জেলা জগন্নাথপুর উপজেলায় চাঁদা না পেয়ে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় স্থানীয় যুবদল নেতা নিজাম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

১৮ মার্চ বুধবার দুপুরে সুনামগঞ্জ জেলা আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে গত ১৫ মার্চ রবিবার রাতে ভুক্তভোগী মুক্তিযোদ্ধার বড় ছেলে আব্দুল গফফার বাদী হয়ে জগন্নাথপুর থানায় চাঁদাবাজি, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে নিজাম উদ্দিনকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন, পরে পুলিশ অভিযান চালিয়ে নিজাম উদ্দিনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত নিজাম উদ্দিন জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা, তিনি রানীগঞ্জ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মামলার পর ঘটনার মূলহোতাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

উল্লেখ্য, গত ১৫ মার্চ রবিবার উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ খাঁনের নামে বন্দোবস্তকৃত ভূমি জোরপূর্বক দখলে চাঁদা না পেয়ে যুবদল নেতা নিজাম উদ্দিনের নেতৃত্বে বসতঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

saju

Recent Posts

প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলস কাজ করছে সরকার: মাহদী আমিন

সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, নির্বাচনী ইশতেহারের…

6 minutes ago

রাঙামাটিতে সন্তানকে বাঁচিয়ে ডুবে গেলেন বাবা, ১৬ ঘণ্টা পর উদ্ধার

রাঙামাটির লংগদুতে আকস্মিক ঝড়ের কবলে নৌকাডুবির ঘটনায় নিজের আট বছর বয়সী সন্তানকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদের…

30 minutes ago

শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া চলছে: চিফ প্রসিকিউটর

দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার ভারতের কাছে প্রত্যর্পণের আবেদন করেছে…

32 minutes ago

ঢাবির ফজলুল হক হলে প্রভোস্টের পদত্যাগের দাবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের প্রভোস্টের পদত্যাগের দাবিকে ঘিরে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে…

34 minutes ago

গ্যাস সংকটে ২৬ দিন ধরে বন্ধ ময়মনসিংহের বিদ্যুৎকেন্দ্র

জ্বালানি সংকটের জেরে ময়মনসিংহের শম্ভুগঞ্জে অবস্থিত আরপিসিএলের ২১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন টানা ২৬ দিন ধরে…

40 minutes ago

জনগণের স্বস্তির জন্য কাজ করছে বর্তমান সরকার: রুহুল কবির রিজভী

বর্তমান সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর…

43 minutes ago

This website uses cookies.