Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

ধর্ষণ ও দাদী-নাতনী হত্যায় জড়িত সন্দেহে দুইজন আটক

ফখরুল আলম সাজু

পাবনা জেলার ঈশ্বরদীতে দাদীকে হত্যা ও নাতনীকে অপহরণের পর ধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে ২জনকে আটক করেছে পুলিশ।

তবে এখনো হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী।

২৮ ফেব্রুয়ারি শনিবার বিকেলে ঈশ্বরদী থানা পুলিশ তাঁদের ২জনকে আটক করে, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বিষয়টি নিশ্চিত করেছেন, আটক ২জন হলেন ঈশ্বরদী উপজেলার ভবানীপুর উত্তরপাড়া গ্রামের নুরুল মণ্ডলের ছেলে রাব্বি মণ্ডল এবং মফেজ্জল হোসেনের ছেলে শরিফুল ইসলাম, তাঁদের পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিহত জামিলা আক্তার উপজেলার কালিকাপুর দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ও হাফেজা ছিলেন, তিনি তাঁর দাদী সুফিয়া বেগমের সঙ্গে একই বাড়িতে থাকতেন, বাড়িতে কোনো প্রাপ্ত বয়স্ক পুরুষ সদস্য ছিলেন না।

শুক্রবার দিবাগত মধ্যরাতের পর কোনো এক সময় এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, শনিবার সকালে তাঁদের মরদেহ পৃথক স্থানে পাওয়া যায়।

নিহতরা হলেন, ভবানীপুর উত্তরপাড়ার মৃত নাজিমুদ্দিন খাঁর স্ত্রী সুফিয়া বেগম (৭০) এবং তাঁর নাতনী জামিলা আক্তার (১৫), জামিলার পিতার নাম জয়নাল খাঁ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে কান্নাকাটির শব্দ শুনে স্থানীয়রা বাইরে বের হলেও কিছুক্ষণ পর শব্দ থেমে গেলে সবাই নিজ নিজ বাড়িতে ফিরে যান, সকালে বাড়ির উঠানে সুফিয়া বেগমের রক্তাক্ত মরদেহ দেখতে পান স্বজনরা, এ সময় জামিলাকে খুঁজে না পেয়ে চারদিকে অনুসন্ধান শুরু হয়, পরে বাড়ি থেকে কিছু দূরের সরিষা ক্ষেতে বিবস্ত্র অবস্থায় তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে।

ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে র‍্যাব, পুলিশ, ডিবি, সিআইডি ও ডিএসবি সদস্যরা তদন্তে মাঠে নামেন।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর, গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে, হত্যার কারণ ও জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে, দ্রুতই রহস্য উদ্ঘাটন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দাদী-নাতনী হত্যা কাণ্ডের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, স্বজন ও প্রতিবেশীরা দ্রুত জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।

editor

Recent Posts

আজকের স্বর্ণ ও রুপার সর্বশেষ বাজার দর

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন থেকে পাওয়া আজকের স্বর্ণ ও রুপার সর্বশেষ বাজার মূল্য এখানে প্রকাশিত হয়েছে।

26 minutes ago

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মানবপাচারের শিকার ২০ বাংলাদেশি নিহত

রাশিয়ায় নির্মাণপ্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে পাচার করা অন্তত ২০ জন বাংলাদেশি রুশ-ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ড্রোন হামলায়…

38 minutes ago

হুতিদের হামলায় সৌদি আরামকোর সদর দপ্তরে ব্যাপক ক্ষয়ক্ষতি

ইয়েমেনের ইরানপন্থি হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর সদর দপ্তরে ব্যাপক…

46 minutes ago

প্রধানমন্ত্রীর কাছে সুখবর পেলেন দুই হাতহীন আলতাফসহ তিন উদ্যোক্তা

জন্ম থেকে দুই হাত নেই মো. আলতাফ হোসেনের। তবে এই প্রতিবন্ধকতা তাঁকে দমাতে পারেনি। নিজের…

53 minutes ago

রাজশাহী কলেজে রুমমেটের দ্বন্দ্বে ছাত্রদল কর্মীর বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসে দুই রুমমেটের দ্বন্দ্বের জের ধরে শাহাবুর হোসেন জয় নামে এক শিক্ষার্থীকে…

1 hour ago

অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন…

1 hour ago

This website uses cookies.