Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

নাজিরপুরে উপনির্বাচন, শেষ দিনে জমা দিলেন আওয়ামীলীগ ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন

পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদের উপনির্বাচনে আজ শেষ দিনে জমা দিলেন আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র।
রবিবার (১৯ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন খান কয়েকজন সিনিয়র নেতাদের সাথে নিয়ে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে গিয়ে মনোনয়ন পত্র জমা দেন।এসময় তার সাথে উপজেলা পরিষদ চত্বরে সহস্রাধিক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন অফিসার এবিএম সিদ্দিক। পাশাপাশি এদিন সকালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ হিরুয়ার রহমান মোল্লা পিরোজপুর জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা যায়।

আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৯ নভেম্বর মোঃ মোশারেফ হোসেন খান উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি সদর ইউনিয়ন থেকে ছয়বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।সর্বশেষ ২০২১ সালের জুনে তিনি ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এবং এবারের উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। মোঃ মোশারেফ হোসেন খান তাঁর দলীয় মনোনয়ন পাওয়ার খবর নিশ্চিত করেছেন।নির্বাচনে বিজয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগের এ নেতা জানান, নৌকা জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মার্কা, উন্নয়নের মার্কা।নৌকার বিজয় মানে এদেশের উন্নয়ন অগ্রযাত্রার বিজয়।উপজেলা বাসি তাদের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে বিগত দিনের মত এই নির্বাচনেও নৌকার বিজয় নিশ্চিত করবে।

স্বতন্ত্র প্রার্থী বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ হিরুয়ার রহমান মোল্লা টেলিফোনে এই প্রতিবেদককে জানান,আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছি।দলীয় সদস্য পদে থেকে কিভাবে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী দল থেকে অব্যহতি নিয়ে নির্বাচন করব নাকি দল আমাকে বহিস্কার করবে তা বলার সময় এখনও আসেনি, এটা ২৭ ফেব্রুয়ারীর পরে বলা যাবে।পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজউদ্দিন (রানা) জানান, বর্তমান সরকারের আমলে বিএনপির কোনো নেতা-কর্মী নির্বাচনে অংশগ্রহন করবেনা।হিরুয়ার রহমান মোল্লা যদি দলীয় সিদ্ধান্ত না মেনে মনোনায়নপত্র দাখিল করে থাকেন তাহলে আমি আশা করি নির্ধারিত তারিখের মধ্যে মনোনায়নপত্র প্রত্যাহার করে নিবেন, অন্যথায় দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাহার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।প্রসঙ্গত গত ১ নভেম্বর উপজেলা পরিষদের চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার মৃত্যুবরণ করেন। তিনি ২০০৯ ও ২০১৯ সালে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তার মৃত্যুতে উপজেলা পরিষদ শুন্য হলে আগামী ১৬ মার্চ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন হবে।
এবারের নির্বাচনে ভোট গ্রহণ হবে ইভিএমের মাধ্যমে। নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২০ ফেব্রুয়ারি বাছাই ও ২৭ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে।

editor

Recent Posts

যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুরে সাহাবীর হত্যা মামলায় বাবা-ছেলে কারাগারে

মোঃ ওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর। বাঘারপাড়া উপজেলার রায়পুরে সাহাবীর হত্যা মামলায় আত্মসমর্পণকারী বাবা-ছেলেকে কারাগারে…

4 days ago

নারায়ণগঞ্জে জুলাই বিপ্লব বার্ষিকীর মাসব্যাপী কর্মসূচি উপলক্ষে সংবাদ সম্মেলন ও কর্মসূচি ঘোষণা। মোঃ ইসমাইল হোসেন,

স্টাফ রিপোর্টার : জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ…

4 days ago

ছাগলনাইয়াতে ট্রাক্টর ও সিএনজির সংঘর্ষে নিহত-১

ফখরুল আলম সাজু ফেনী জেলা ছাগলনাইয়া উপজেলার উত্তর যশপুর রৌশন ফকির মাজার সংলগ্ন এলাকায় ট্রাক্টর…

6 days ago

ঢাকার ১৯ গুরুত্বপূর্ণ মোড়ে এআই ক্যামেরা চালু, দেড় হাজার মামলা রেকর্ড

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকাতে বর্তমানে ১৯টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এআই-ভিত্তিক ট্রাফিক ক্যামেরা চালু রয়েছে বলে…

6 days ago

সোনাগাজীতে ময়লার স্তূপে কারণে অতিষ্ঠ জনজীবন মানুষের মধ্যে ক্ষোভ

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী উপজেলা মতিগঞ্জে ময়লার স্তূপে কারণে অতিষ্ঠ…

6 days ago

২৪ ঘণ্টার মধ্যেই খুনি গ্রেফতার, রক্তমাখা ছুরি উদ্ধার

মোঃ পলাশ সালমান ​কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা কটিয়াদী উপজেলাতে শফিকুল ইসলাম ওরফে কালা মিয়া…

6 days ago

This website uses cookies.