Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

মাদারীপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল দেশীয় অস্ত্র-ককটেল উদ্ধার

ফখরুল আলম সাজু

মাদারীপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪০টি ককটেল ও বিপুল সংখ্যক ঢালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে, তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি সেনাবাহিনী ও পুলিশ।

২৫ জানুয়ারি রবিবার সকালে মাদারীপুর সেনাবাহিনীর সদর ক্যাম্প প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধারের তথ্য জানান।

মাদারীপুর সেনাবাহিনীর সদর ক্যাম্প কমান্ডার মেজর রেজোয়ানের নেতৃত্বে দুই প্লাটুন সেনাবাহিনীর সদস্য ও মাদারীপুর সদর মডেল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন, অভিযানে সেনাবাহিনীর ডগ স্কোয়াডের দুটি কুকুরকে ব্যবহার করা হয়।

‎মাদারীপুর সেনাবাহিনীর সদর ক্যাম্প কমান্ডার মেজর রেজোয়ান জানান, গোপন সূত্রে খবর পেয়ে মাদারীপুর সদরের বড় মেহের এলাকায় ২৪ জানুয়ারি শনিবার রাত আড়াইটা থেকে রবিবার সকাল সাড়ে সাতটা পর্যন্ত পাঁচ ঘণ্টা ব্যাপী অভিযান চালানো হয়।

এসময় কুমার নদীর আগে বালুর মাঠের ঝোপঝাড়ের ভিতর থেকে ৪০ টি ককটেল, ৩৩টি ঢাল, ৯৪ টি শরকি, ৩ টি রামদা, ২ টি স্মার্ট ফোন, একটি বাটন ফোন সহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

তবে এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

editor

Recent Posts

হুতিদের চারটি ড্রোন ভূপাতিত করল সৌদি জোট, সহায়তায় প্রস্তুত মিশর

সৌদি আরবের আকাশে চারটি ড্রোন ভূপাতিত করেছে সৌদি-নেতৃত্বাধীন জোট। হুতিদের এই হামলার জেরে সৌদি আরবের…

12 minutes ago

বরুড়ায় বিজরা-রহিমানগর সড়ক নির্মাণে দরপত্র অবহেলা ও অনিয়মের অভিযোগ

কুমিল্লার বরুড়া উপজেলায় প্রায় ১৩ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে বিজরা বাজার-রহিমানগর সড়ক নির্মাণকাজে ব্যাপক…

32 minutes ago

মুম্বাইয়ে অজয় দেবগণের বাংলোর অবৈধ অংশ ভাঙল পৌরসভা

দুর্গাপূজার আনন্দের মধ্যেই বিপাকে তারকা দম্পতি অজয় দেবগণ ও কাজল। নিয়ম না মেনে নির্মাণকাজ চালানোর…

53 minutes ago

কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯

কলকাতার তোরবাগান পূজামণ্ডপে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ২৫…

1 hour ago

বাংলালিংক গ্রাহকরা পাবেন স্টারলিংক মোবাইল সুবিধা

বাংলালিংকের নির্দিষ্ট ইন্টারনেট ও মিশ্র বান্ডেল প্যাকের সঙ্গে অতিরিক্ত খরচ ছাড়াই স্টারলিংক মোবাইল সুবিধা ব্যবহারের…

2 hours ago

ভাঙ্গুড়ায় দুর্গাপূজার নিরাপত্তা ও প্রস্তুতি পর্যবেক্ষণ করল উপজেলা প্রশাসন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাবনার ভাঙ্গুড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা। তারা…

3 hours ago

This website uses cookies.