আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় অটো চালক নিহত
রিফাত হোসেন মেশকাত, আক্কেলপুর(জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের আক্কেলপুরে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত। দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশায় চারজন যাত্রী এবং নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর এলাকার কেসেরমোড় নামক স্থানের বেগুনবাড়ি রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশাচালক আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের রোয়াইড় গ্রামের মোতারব হোসেনের ছেলে আতাউর রহমান (৪৭)। আহত ব্যক্তিরা হচ্ছেন, মজিদা বেগম (৪০),তানিয়া খাতুন (১২), ফাতেমা বেগম (৪২) ও আজমিরা আক্তার (১৪)। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, অটোরিকশাটি রেলগেটে ওঠার পর উল্টে যায়। তখন চারজন নারী যাত্রী ছিটকে রেললাইনের পাশে পড়ে যায়। ট্রেন আসা দেখে চালক তাঁর অটোরিকশাটি রেললাইনের ওপর থেকে সরানোর সময় ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
আক্কেলপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম বলেন, পৌর এলাকার কেসেরমোড় নামক স্থানের বেগুনবাড়ি রেলগেটটি রেলওয়ের অনুমোদনহীন। এ কারণে সেখানে কোনো গেটম্যান নেই।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, নিহত আতাউর রহমানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকার পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় মামলায়…
মোঃ পলাশ সালমান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর উপজেলায় ১টি চায়ের দোকান উচ্ছেদ এবং…
মোঃ ওবাইদুল হক, স্টাফ রিপোর্টার যশোর: যশোরের বাঘারপাড়া উপজেলার নারকেল বাড়িয়া ইউনিয়নের ক্ষেত্রপালা গ্রামের কায়েম…
আতাউর রহমান, নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি: দেশের অন্যতম ব্যস্ত সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরিবহন চালকদের নানা অনিয়মে…
হাফিজুর রহমান, নোয়াখালী জেলা বিশেষ প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের পশ্চিম শুল্লকিয়া গ্রামে বিএনপি…
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একাধিক মাদক…
This website uses cookies.