Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

সোনারগাঁও সরকারী কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে একটি বিশেষ দলের পক্ষে নির্বাচনী প্রচারণা এবং শিবির নেতাকে অবরুদ্ধ করে রাখার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মোঃ আশরাফ আলী, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও সরকারি কলেজের উদ্যোগে আজ ৩ জানুয়ারি শনিবার একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থীদের উদ্দেশ্যে নবীন বরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। কলেজ প্রশাসনের পক্ষ থেকে নবীন বরণ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আজহারুল ইসলাম মান্নানের ফেস্টুন, ছবি, কিউ আর কোড সংবলিত প্রচার পত্র এবং ফটো কার্ড তৈরীর বুথ স্থাপন করা হয়।
এ বিষয়ে সোনারগাঁও সরকারি কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ হৃদয় হাসান কর্তৃপক্ষকে জানতে চান যে, কলেজ প্রশাসনের টাকায় কিংবা কলেজে প্রশাসনের উদ্যোগে কোন রাজনৈতিক দলের একজন প্রার্থীর পক্ষে এমন প্রচারণা চালানো কিংবা বুধ স্থাপন করা যায় কিনা?
তার এই প্রশ্নের কারণে ছাত্রদলের নেতা-কর্মীরা তাকে ধরে নিয়ে একটি রুমে তিন ঘণ্টা অবরুদ্ধ রেখে তার ওপর মানিসক নির্যাতন চালায়। কলেজ কর্তৃপক্ষ হৃদয় কে মুক্ত করার ক্ষেত্রে কোন ভূমিকা পালন করেনি। ইসলামী ছাত্রশিবিরের জেলার নেতৃবৃন্দ এই সংবাদ জানার পর তারা সোনারগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ঘটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করে। পরবর্তীতে পুলিশ গিয়ে হৃদয়কে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে।

এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার ও সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তারা বলেন, সোনারগাও সরকারী কলেজ কর্তৃপক্ষের কোনো একটি রাজনৈতিক দলের সমর্থনে পক্ষপাতদুষ্ট আচরণের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিবৃতিতে তারা বলেন, একটি সরকারি কলেজের কর্তৃপক্ষ সরকারি অর্থে এভাবে কোনো একটি দলের প্রার্থীর পক্ষে প্রচারণা চালানো কিংবা একজন ছাত্রকে এভাবে অবরুদ্ধ করার পরে তাকে অবরূদ্ধ ব্যবস্থা থেকে মুক্ত না করে একটি রাজনৈতিক দলের পক্ষাবকম্বন করতে পারে কিনা? এ ধরনের একপাক্ষিক আচরণ নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লক্ষ্মণ।

তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান

Md Akash Hossain

Recent Posts

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের প্রবাসী কামরুলের মৃত্যু

সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের কটিয়াদীর প্রবাসী কামরুল ইসলামের মৃত্যু হয়েছে। সোমবার সকালে নাইট…

34 minutes ago

নাইট ক্লাবে সাদ-সোহেল, তদন্তের ঘোষণা দিলেন বাফুফে সভাপতি তাবিথ

ইন্দোনেশিয়ার কাছে ৯ গোলে হারের পর নাইট ক্লাবে দুই ফুটবলারের ছবি নিয়ে সরগরম ফুটবলাঙ্গন। বাফুফে…

37 minutes ago

সচিবালয়ে নিরাপত্তা ও প্রবেশাধিকার নিয়ন্ত্রণে সরকারের ৯ সিদ্ধান্ত

বাংলাদেশ সচিবালয়ে সার্বিক নিরাপত্তা বাড়াতে এবং দর্শনার্থী প্রবেশাধিকার নিয়ন্ত্রণে ৯টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে সরকার। দর্শনার্থী…

39 minutes ago

রাজধানীর টিকাটুলিতে দুই বাসের রেষারেষিতে প্রাণ হারালেন নারী

রাজধানীর টিকাটুলিতে রাস্তা পার হওয়ার সময় দুই বাসের পাল্লাপাল্লির কবলে পড়ে রিনা রানী দাস নামে…

47 minutes ago

চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের মার্কেটের আগুন

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি সাততলা ভবনের ষষ্ঠতলায় লাগা আগুন চার ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে…

1 hour ago

ঝালকাঠিতে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে জামায়াত-পূজা কমিটির মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে ঝালকাঠিতে জেলা জামায়াতে ইসলামীর নেতারা পূজা পরিচালনা কমিটির নেতাদের…

2 hours ago

This website uses cookies.