Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

চমক প্রদ ফাইনাল ম্যাচ, পর্দা নামলো আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতার গবিতে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ১৫ দিন ব্যাপী চলা আন্ত:বিভাগ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর পর্দা নেমেছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সবচেয়ে জনপ্রিয় ইভেন্ট ফুটবলের ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামে দুইটি ইভেন্ট দিয়ে সাজানো এ টুর্নামেন্টের।

দুপুরে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে ছাত্রদের ফাইনালে মুখোমুখি হয় রাজনীতি ও প্রশাসন বিভাগ এবং কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ (সিএসসি)। প্রথআর্ধে ১০ মিনিটের মধ্যেই সাব্বিরের গোলে লিড নেয় রাজনীতি ও প্রশাসন বিভাগ। এরপর দ্বিতীয়ার্ধে সিএসসি কে আবারো আঘাত হানে সাব্বির। শেষে তারেকের গোলে বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রাজনীতি ও প্রশাসন বিভাগ।

এর আগে সকালে মেয়েদের ফাইনালে মুখোমুখি হয় সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ এবং রাজনীতি ও প্রশাসন বিভাগ। অধিনায়ক রুমা আক্তারের জোড়া গোল ও সারাবানের গোলে ৩-০ ব্যবধানে জয় পায় সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ।

এছাড়া ব্যাডমিন্টন ছেলেদের ফাইনালে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদকে ২-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ। ছাত্রীদের ব্যাডমিন্টনে ২-১ সেটে চ্যাম্পিয়ন ফার্মেসি বিভাগ এবং রানার আপ হয়েছে আইন বিভাগ।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সিরাজুল ইসলাম ও রেজিস্ট্রার কৃষিবিদ এস. তাসাদ্দেক আহমেদ। বিভিন্ন অনুষদের ডীন, পরীক্ষা নিয়ন্ত্রক ও ক্রীড়া কমিটির সভাপতি এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

editor

Recent Posts

সদরঘাটে চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

পুরান ঢাকার সদরঘাটে চাঁদাবাজির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মিতুল নামে এক ব্যক্তি…

7 minutes ago

১৫ আগস্টের অভ্যুত্থান ও মুজিব হত্যাকাণ্ড: মার্কিন নথির বিশ্লেষণ

১৫ আগস্টের সামরিক অভ্যুত্থান ও শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের গোপন নথিতে…

14 minutes ago

১২৮ টাকায় বিক্রি হলো ভারতের ফুটবল ক্লাব জামশেদপুর এফসি

ভারতের ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ক্লাব জামশেদপুর এফসি মাত্র ১২৮ টাকায় বিক্রি করে দিয়েছে টাটা…

27 minutes ago

হাজীগঞ্জে আব্দুল মান্নানের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক সভা

চাঁদপুরের হাজীগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংয়ের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।…

31 minutes ago

জিম্বাবুয়েতে নৌকাডুবি: ৬৮ জনের মরদেহ উদ্ধার, উদ্ধার অভিযান অব্যাহত

জিম্বাবুয়ের লেক কারিবায় নৌকাডুবির ঘটনায় আরও ২২টি মরদেহ উদ্ধারের পর নিহতের সংখ্যা বেড়ে ৬৮ জনে…

32 minutes ago

কামরাঙ্গীরচরে স্কুল মাঠের পাশে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

রাজধানীর কামরাঙ্গীরচরের শেখ জামাল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের পাশ থেকে ২২ বছর বয়সী এক যুবকের…

42 minutes ago

This website uses cookies.