রাজধানীর কামরাঙ্গীরচরের শেখ জামাল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের পাশ থেকে ২২ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী পথচারী মোহাম্মদ নাজিম জানান, রাত ৮টার দিকে কামরাঙ্গীরচর শেখ জামাল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তিনি ওই যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তিনিই তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিয়ে আসেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে নিহতের নাম ও পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
ভারতে শিক্ষা খাতের অনিয়ম ও প্রশ্নফাঁসের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন করে ফিরে এসেছে ‘আজাদি’ স্লোগান,…
পুরান ঢাকার সদরঘাটে চাঁদাবাজির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মিতুল নামে এক ব্যক্তি…
১৫ আগস্টের সামরিক অভ্যুত্থান ও শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের গোপন নথিতে…
ভারতের ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ক্লাব জামশেদপুর এফসি মাত্র ১২৮ টাকায় বিক্রি করে দিয়েছে টাটা…
চাঁদপুরের হাজীগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংয়ের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।…
জিম্বাবুয়ের লেক কারিবায় নৌকাডুবির ঘটনায় আরও ২২টি মরদেহ উদ্ধারের পর নিহতের সংখ্যা বেড়ে ৬৮ জনে…
This website uses cookies.