Header Premium (728×90)

১২৮ টাকায় বিক্রি হলো ভারতের ফুটবল ক্লাব জামশেদপুর এফসি

ভারতের ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ক্লাব জামশেদপুর এফসি মাত্র ১০০ রুপি বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৮ টাকায় বিক্রি করে দিয়েছে টাটা স্টিল। শুক্রবার এক ঘোষণায় প্রতিষ্ঠানটি জানায়, গোয়াভিত্তিক ক্লাব চার্চিল ব্রাদার্সের কাছে নামমাত্র মূল্যে এই ক্লাবের শতভাগ মালিকানা হস্তান্তর করা হয়েছে। দেশের শীর্ষ ফুটবল লিগ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার মাত্র কয়েকদিনের মাথায় টাটা স্টিল এই বড় সিদ্ধান্তটি নিল।

টাটা স্টিলের পরিচালনা কমিটি চার্চিল ব্রাদার্স স্পোর্টস ক্লাব প্রাইভেট লিমিটেডের কাছে তাদের সম্পূর্ণ মালিকানা হস্তান্তরের অনুমোদন দিয়েছে। এই লেনদেনের প্রতীকী মূল্য ধরা হয়েছে মাত্র ১০০ রুপি, যা মার্কিন মুদ্রায় প্রায় ১ দশমিক ০৫ ডলারের সমান। আগামী ৩১ আগস্টের মধ্যে এই চুক্তি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। তবে এর জন্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক অনুমোদনের প্রয়োজন হবে।

এই চুক্তির ফলে চার্চিল ব্রাদার্স এখন থেকে আইএসএলে জামশেদপুর এফসির জায়গায় অংশ নেওয়ার অধিকার পাবে। এছাড়া ক্লাবের ১২ জন খেলোয়াড় এবং কোচিং স্টাফের দুই সদস্যের বর্তমান চুক্তিও নিজেদের অধীনে নেবে গোয়ার এই ক্লাবটি। টাটা স্টিল জানিয়েছে, এই হস্তান্তরের কারণে খেলোয়াড় ও কোচিং স্টাফদের ক্যারিয়ারের ধারাবাহিকতা বজায় থাকবে। অন্যদিকে, টাটা স্টিল এখন থেকে তৃণমূল ও যুব পর্যায়ের ফুটবলের প্রসারে বেশি মনোযোগ দিতে পারবে।

এর আগে চলতি মাসের শুরুতে জামশেদপুর এফসির খেলোয়াড়রা ক্লাব বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য টাটা গ্রুপের কাছে আবেদন জানিয়েছিলেন। এমনকি ক্লাবের সমর্থকেরাও ভারতের অন্যতম বৃহৎ এই শিল্পগোষ্ঠীর কাছে ক্লাবটি চালু রাখার দাবি নিয়ে রাস্তায় নেমেছিলেন। গত মৌসুমেই এই ক্লাবটি সুপার কাপের শিরোপা জিতেছিল। টাটা স্টিল জানিয়েছে, চার্চিল ব্রাদার্সের শক্তিশালী ট্র্যাক রেকর্ড দেখেই তাদের কাছে ক্লাবটি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ক্লাবটি ইতিমধ্যে দুইবার ভারতের জাতীয় লিগের শিরোপা জিতেছে।

মালিকানা হস্তান্তর প্রসঙ্গে টাটা স্টিলের সহসভাপতি ডি বি সুন্দর রামম বলেন, ‘চার্চিল ব্রাদার্স ভারতীয় ফুটবলে সত্যিকারের ইতিহাসসমৃদ্ধ একটি ক্লাব।’ আগামী মাসে শুরু হতে যাচ্ছে ২০২৬-২৭ মৌসুমের আইএসএল। এবারের আসরটি স্বাভাবিক হোম-অ্যাওয়ে ফরম্যাটেই মাঠে গড়াবে। ২০১৪ সালে ইতালির সাবেক তারকা ফুটবলার আলেসান্দ্রো দেল পিয়োরোসহ বেশ কয়েকজন আন্তর্জাতিক তারকার উপস্থিতিতে ভারতীয় ফুটবলে নতুন জোয়ার আনতে আইএসএল শুরু হয়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে টেলিভিশন দর্শক কমে যাওয়া এবং স্পন্সরদের আগ্রহ হারানোর কারণে প্রতিযোগিতাটি টিকিয়ে রাখতে বেশ হিমশিম খাচ্ছেন আয়োজকরা。

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে চায় লিথুয়ানিয়া, এফবিসিসিআইয়ে বৈঠক

বাংলাদেশে প্রযুক্তি, পরিবহন ও লজিস্টিকস খাতে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে উত্তর-পূর্ব ইউরোপের…

2 minutes ago

মব সংস্কৃতি ও রাজনৈতিক দখলদারত্ব কি এখন স্বাভাবিক নিয়মে পরিণত হচ্ছে?

বিএনপি সরকারের আট মাস না পেরোতেই মিরপুরে হাসপাতাল গুঁড়িয়ে দেওয়া, স্টুডিও ভাঙচুর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক…

8 minutes ago

বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং এলসেভিয়ারের যৌথ তালিকায় ২০২৬ সালের বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায়…

11 minutes ago

দেশ থেকে বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু, শনিবারের পর কমবে বৃষ্টি

আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সম্পূর্ণ বিদায় নিতে পারে। তবে পশ্চিমা…

15 minutes ago

চুম্বন ও বিকিনি দৃশ্যে আপত্তি, হলিউডের বড় সুযোগ ফেরালেন মালয়েশীয় অভিনেত্রী

ব্যক্তিগত মূল্যবোধ ও নৈতিক সীমানার সঙ্গে আপস না করে নেটফ্লিক্সের ‘ওয়েনসডে’ এবং নিকোল কিডম্যান অভিনীত…

17 minutes ago

চরফ্যাশনে ৩৫ হাজার জেলের মাঝে ৮৯১ টন চাল বিতরণ শুরু

মা ইলিশের প্রজনন রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালীন ভোলার চরফ্যাশনে ৩৫ হাজার ৬৫৬ জন জেলেকে…

25 minutes ago

This website uses cookies.