Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

বাসে চড়ে ৩০০ ফিটের পথে তারেক রহমান

ফখরুল আলম সাজু
ক্রাইম রিপোর্টার:

ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসে চড়ে ৩০০ ফিটে সংবর্ধনা স্থলে রওনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টা ৩৫মিনিটে তিনি সড়ক পথে একটি বিশেষ বাসে করে রওনা দেন, একই বাসে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্য গন।

এর আগে অন্য একটি গাড়িতে করে বিমানবন্দর থেকে বের হন তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান তারেক রহমানের একমাত্র সন্তান জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা, তার প্রথমে গুলশানের বাসভবেন যান।

এর আগে, দুপুর ১১টা ৪৫ মিনিটে বিমানটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করে তারেক রহমানকে বহনকারী বিমানটি, এর মাধ্যমে দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তারেক রহমানকে প্রথমে ফুল দিয়ে স্বাগত জানান বিএনপি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে একে একে আলিঙ্গন করেন।

এছাড়া উপস্থিত নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি, এরপর তারেক রহমানকে ফুলের মালা দিয়ে বরণ করেন তার শাশুড়ি, এসময় তার সঙ্গে ছিলেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান এবং দেশে থাকা পরিবারের অন্য সদস্যরা।

শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে ৩০০ ফিটে দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে যাচ্ছেন তারেক রহমান, সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখতে যাবেন তিনি।

এর আগে সকাল ৯টা ৫৬ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেট ওসামানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে, সেখানে এক ঘণ্টা বিরতির পর ঢাকার উদ্দেশে যাত্রা করে বিমানটি।

উল্লেখ্য, তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটটি স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়।

editor

Recent Posts

শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, ডিসেম্বরে উদ্বোধনের পরিকল্পনা

রাজধানীর বর্তমান সচিবালয় শেরেবাংলা নগরে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। সাবেক আন্তর্জাতিক বাণিজ্যমেলার মাঠে নতুন কমপ্লেক্স…

9 minutes ago

চাঁপাইনবাবগঞ্জে সারের দাবিতে ডিলারের গোডাউনে কৃষকদের হামলা

চাঁপাইনবাবগঞ্জে সার না পেয়ে মেসার্স একতা এন্টারপ্রাইজের গোডাউনে হামলা চালিয়ে সার ছিনতাইয়ের চেষ্টা করেছেন একদল…

18 minutes ago

দেশে আইফোন ১৮ সিরিজ আনল গ্যাজেট অ্যান্ড গিয়ার

গ্যাজেট অ্যান্ড গিয়ার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে আইফোন ১৮ সিরিজ নিয়ে এসেছে। ক্রেতাদের জন্য থাকছে দুই…

29 minutes ago

শান্ত-মুশফিকের ফিফটি ও ৩২৯ রানের লিড নিয়ে দিন শেষ করল বাংলাদেশ

হাসান মাহমুদের হ্যাটট্রিকের পর শান্ত ও মুশফিকের ব্যাটে আফগানিস্তানের বিপক্ষে বড় লিডের পথে এগিয়েছে বাংলাদেশ।…

32 minutes ago

দিল্লিতে বিমসটেক বৈঠকে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী, থাকবে সচিবের নেতৃত্বাধীন দল

প্রতিষ্ঠার প্রায় তিন দশক পর অনুষ্ঠিত হতে যাওয়া বিমসটেকের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যাচ্ছেন না…

42 minutes ago

রিয়াদ বিমানবন্দরে ফের শক্তিশালী বিস্ফোরণ, টার্মিনালে আগুন

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফের শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একটি…

49 minutes ago

This website uses cookies.