Header Premium (728×90)

প্রবাসীর স্ত্রী ৪ মাসের বাচ্চা মেয়ে সহ নিখোঁজ

ফখরুল আলম সাজু
ক্রাইম রিপোর্টার:

মাদারীপুরে চার মাসের মেয়ে সন্তান সহ এক প্রবাসীর স্ত্রী গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন।

৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল পর্যন্ত অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ হওয়া নাদিরা বেগম কালকিনি পৌরসভার ৪নং ওয়ার্ডের দক্ষিণ কৃষ্ণনগর এলাকার জলিল চৌকিদারের ছেলে দুবাই প্রবাসী মানিক চৌকিদারের স্ত্রী এবং ডাসার উপজেলার উত্তর খিলগ্রামের ইসলাম মাতুব্বরের মেয়ে।

সূত্রে জানা যায়, চার মাসের মেয়েকে কোলে নিয়ে বাড়ি থেকে বোনের বাড়ি যাওয়ার কথা বলে স্বামীর বাড়ী থেকে বের হন নাদিরা, এরপর থেকে তার আর কোনো সন্ধান মেলেনি, অনেক খোঁজাখুঁজি করে কোথাও তাকে না পেয়ে প্রবাসী মানিকের বড়বোন রাশিদা বেগম কালকিনি থানায় গত ১ ডিসেম্বর একটি জিডি করেছেন। 

মানিকের বড় বোন রাশিদা বেগম বলেন, আমাদের বাড়ি থেকে নাদিরা ০১ ডিসেম্বর সোমবার সকাল ৯টার দিকে বের হন, তারপর থেকেই সে নিখোঁজ রয়েছে। 

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন, এ ব্যাপারে পুলিশ ও প্রশাসনের সহযোগিতা চাই।

এ বিষয়ে মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সোহেল রানা গণমাধ্যমকে বলেন, থানায় সাধারণ ডায়েরির সূত্র ধরেই গৃহবধূকে উদ্ধারের কার্যক্রম চলছে।

editor

Recent Posts

দুর্গাপূজার ৫ দিনের ছুটি শুরু আজ, জরুরি সেবা চালু

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে শুরু হয়েছে টানা…

5 minutes ago

দুর্গাপূজার ছুটিতে বিশেষ ট্রেন ও বাস সার্ভিস চালু আজ

শারদীয় দুর্গাপূজার ছুটিতে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আজ থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-কক্সবাজার রুটে বিশেষ…

10 minutes ago

ইশরাকের পদত্যাগের পরপরই ঘুণ্টিঘরে যৌথ মাদক অভিযান, আটক একাধিক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের অব্যাহতি ঘোষণার পর রাজধানীর ঘুণ্টিঘর এলাকায় ডিএনসি ও এসআরবি…

50 minutes ago

সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি: প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি ধর্মীয় পরিচয়ের…

1 hour ago

মণিপুরে নতুন করে সহিংসতা, পৃথক ঘটনায় নিহত ৪

ভারতের মণিপুরে নতুন করে ছড়িয়ে পড়া সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন। রাজ্যের ইম্ফলসহ বিভিন্ন এলাকায়…

1 hour ago

সহিংসতা ও লুটপাটের জেরে ফ্রান্সের বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সে চলমান সহিংস বিক্ষোভ, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় প্যারিস, লিওঁ ও নিসসহ বিভিন্ন শহরে আংশিক…

1 hour ago

This website uses cookies.