মোঃ রাব্বি হাসান
ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির ধারাবাহিক অভিযানে দিশেহারা হয়ে পড়েছে মাদক ও চোরাচালান কারবারিরা।
২৯ বিজিবিতে অধিনায়ক হিসেবে লেফটেন্যান্ট কর্নেল জাবের বিন জব্বার যোগদান করার পর থেকে ধারাবাহিক এই অভিযান পরিচালনা করছেন।
বিজিবির চৌকস জোয়ানরা সীমান্ত পাহাড়ার পাশাপাশি মাদক পাচারকারী,চোরা কারবারি, মানব পাচারকারী সহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে।
সম্প্রতি ২৯ বিজিবির অধীনস্থ বড়গ্রাম বিওপি,কাটলা বিশেষ ক্যাম্প,দাইনুর বিওপি, বিরামপুর বিশেষ ক্যাম্প, তাপসী স্থায়ী পোস্ট,রসুলপুর বিওপি,তাজপুর বিওপিসহ ২৯ বিজিবি অধীনস্থ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল,মদ তৈরীর উপকরণ,ভারতীয় ইনজেকশন, এমপল, যৌন উত্তেজক সিরাপসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করেছেন ২৯ বিজিবি।
এ বিষয়ে ২৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাবের বিন জব্বর জানান, আমি যোগদান করার পর থেকে কঠোরভাবে নজর দাড়ি রেখেছি সীমান্ত দিয়ে আমদানিকৃত নিষিদ্ধ মাদকদ্রব্য জব্দ করার চেষ্টা করছি,
ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি অভিযান সফলভাবে সম্পন্ন করেছি,এই অভিযান অব্যাহত থাকবে,বিজিবি সীমান্ত পাহাড়র পাশাপাশি মাদকদ্রব্য, তোরা কারবারি ও মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে, বিজিবি সব সময় দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি ও ৮১তম বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন…
বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য নতুন সমন্বিত ভ্রমণ ও ই-ভিসা সুবিধা চালু করেছে সৌদি আরব।…
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে তিন নারীকে পুশ ইনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। বিজিবির দৃঢ় প্রতিরোধের মুখে সেই…
শনিবার এক সেমিনারে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সাধারণ মানুষের নিয়ম না মানার…
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের ঘোষণা দেওয়ার পর, তাকে উদ্দেশ্য…
মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের কাজ দ্রুত এগিয়ে চলছে। আগামী জানুয়ারিতে পরীক্ষামূলক যাত্রীবিহীন চলাচল…
This website uses cookies.