Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

আক্কেলপুরে চাকুরী দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূলহোতাসহ গ্রেফতার-৩

জয়পুরহাটের আক্কেলপুরে চাকুরী দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূলহোতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে আক্কেলপুর কলেজ বাজার এলাকা থেকে ভূয়া নিয়োগপত্র প্রদানের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূল হোতা আক্কেলপুর পৌর সদরের মৃধাপাড়া(স্কুলপাড়া) এলাকার বজলুর রশিদ মৃধার ছেলে রায়হানুল হক মৃধা(৪২), চক্রের সদস্য কেশবপুর গ্রামের লুৎফর মন্ডলের ছেলে জুয়েল হোসেন (৩৭) ও নজরুল ইসলামের ছেলে ফিরোজ হোসেন(৩৮) কে গ্রেফতার করা হয়।
জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত রায়হানুল হক মৃধা ৫ জনের একটি সিন্ডিকেটের মূলহোতা যারা ২০১৪ সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর সাথে প্রতারণামূলক কর্মকান্ডে জড়িত। তারা অবৈধ নিয়োগের মিথ্যা আশ্বাস দিয়ে বা কখনও কখনও জাল নিয়োগপত্র প্রদানের মাধ্যমে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। তিনি নিজেকে সাংবাদিক হিসেবেও পরিচয় দেন। তিনি প্রার্থীদের আশ্বস্ত করেন যে ঢাকা সেনানিবাসের উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের সাথে তার দৃঢ় সম্পর্ক রয়েছে।
গ্রেফতারকৃত সক্রের সদস্য জুয়েল এবং ফিরোজ অনেক প্রার্থীর কাছ থেকে টাকা আদায় করে মূলহোতা রায়হানকে দেন। ২০২১ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি দেওয়ার জন্য এক প্রার্থীর কাছ থেকে ৭.৫ লাখ টাকা নেয় এবং জাল নিয়োগপত্র দেয়। পরে সৈনিক পদে যোগ দিতে যাওয়ার সময় ওই প্রার্থী ভুয়া নিয়োগপত্রের কথা জানতে পারেন।
পরে ভুক্তভোগী বাদী হয়ে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে অভিযোগ করলে একটি অভিযানিক দল কয়েকটি জাল নিয়োগপত্র ও অন্যান্য নথিসহ তাকে আটক করে ধৃত আসামীগণের বিরুদ্ধে আক্কেলপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

editor

Recent Posts

অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন…

19 seconds ago

ঝালকাঠিতে সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে ‘পড়া-খেলা উৎসব’

ঝালকাঠি সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের পাঠাভ্যাস ও সৃজনশীলতা বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ ‘পড়া-খেলা উৎসব-২০২৬’ অনুষ্ঠিত…

7 minutes ago

চীনা যন্ত্রাংশে উন্নত ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে ইয়েমেনের হুতিরা

ইরানের নকশা অনুসরণ করে চীনা যন্ত্রাংশ দিয়ে উন্নত মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে…

9 minutes ago

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ লিও, ইতালিতে সফল অস্ত্রোপচার

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছেন ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মীয় নেতা পোপ চতুর্দশ লিও। অস্ত্রোপচারের মাধ্যমে তার ডান…

26 minutes ago

আয়াসের জামিন শুনানি চলাকালে বিচারকের সামনে আইনজীবীদের হাতাহাতি

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে চুনকালি দেওয়ার ঘটনায় গ্রেপ্তার আল-নূর মোহাম্মদ আয়াসসহ দুই আসামির জামিন আবেদনের শুনানি…

37 minutes ago

সার সংকটের পেছনে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে

সার সংকটের পেছনে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার…

39 minutes ago

This website uses cookies.