শেরপুর মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ আহত ১ নিখোঁজ ১ জন
বগুড়া শেরপুর মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১ জন নিহত ১জন আহত ও ১জন পানিতে পড়ে নিখোঁজ রয়েছে। ১০ফেব্রুয়ারী (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ছয়টায় খানপুর ইউনিয়নের শালফা টেকনিক্যাল কলেজের পশ্চিম পাশে বেইলি ব্রিজে এ দুর্ঘটনাটি ঘটে। এই নিউজ লেখা পর্যন্ত এখনো কারোর নাম পরিচয় পাওয়া যায় নাই।
জানাযায়, শুক্রবার বিকালে একটি মোটরসাইকেলে তিনজন যুবক শেরপুর থেকে ধুনটে দিকে বেড়াতে যায়। সেখান থেকে বাড়িতে ফেরার পথে সন্ধ্যার দিকে শালফা এলাকায় পৌঁছালে বেইলী ব্রিজের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের খুঁটির সাথে ধাক্কা লাগে।
এসময় মোটরসাইকেল থেকে তিন যুবক ছিটকে পড়ে একজন ঘটনাস্থলেই নিহত হন। একজন পানির মধ্যে পড়ে যায় ও একজন গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
আহত ব্যক্তি জানান, আমরা মোটরসাইকেলের তিনজন ছিলাম। কিন্তু একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে পানির মধ্যে থাকতে পারে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের সাব অফিসার সিদ্দিকুর রহমান জানান খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ ও আহতকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে একজন পানির ভিতরে পরে নিখোঁজ আছে। ডুবুরি ছাড়া উদ্ধার করা সম্ভব নয়।
মোঃ ওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর। বাঘারপাড়া উপজেলার রায়পুরে সাহাবীর হত্যা মামলায় আত্মসমর্পণকারী বাবা-ছেলেকে কারাগারে…
স্টাফ রিপোর্টার : জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ…
ফখরুল আলম সাজু ফেনী জেলা ছাগলনাইয়া উপজেলার উত্তর যশপুর রৌশন ফকির মাজার সংলগ্ন এলাকায় ট্রাক্টর…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকাতে বর্তমানে ১৯টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এআই-ভিত্তিক ট্রাফিক ক্যামেরা চালু রয়েছে বলে…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী উপজেলা মতিগঞ্জে ময়লার স্তূপে কারণে অতিষ্ঠ…
মোঃ পলাশ সালমান কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা কটিয়াদী উপজেলাতে শফিকুল ইসলাম ওরফে কালা মিয়া…
This website uses cookies.