বাবার আসনে ছেলে প্রার্থী,বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উপ নির্বাচনে।
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাধারন সদস্য পদের তফসিল ঘোষণা করা হয়েছেন উপজেলা নির্বাচন কমিশন। গত বুধবার থেকে প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র বিক্রি শুরু করেছেন উপজেলা নির্বাচন কমিশন। প্রথম দিনে দুই জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানা উপজেলা নির্বাচন কর্মকর্তা উৎপল বড়ুয়া। তিনি আরো বলেন বলেন গত ২০২২ সালের ২৪ ডিসেম্বর ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল কাদের হাওলাদার বার্ধক্যজণিত কারণে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুরপর উক্ত ওয়ার্ডের জনগনের প্রত্যাশিত সেবামূলক কার্যক্রমে ব্যাঘাত ঘটে। ফলে উক্ত ওয়ার্ডের স্বাভাবিক কার্যক্রমে গতিশীলতা আনতে পুনরায় নির্বাচনের জন্য ওয়ার্ডটির সদস্যপদ শুন্যঘোষনা করেন রাজস্থলী নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ ।
তফসিল ঘোষণা অনুযায়ী চলতি মাসের ১৯ ফেব্রুয়ারি রির্টানিং অফিসারের নিকট মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ, ২০ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র বাছাই ও ২৭ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ১৬ মার্চ ভোট গ্রহনের সময় নির্ধারন করা হয়। তফসিল ঘোষণার পর পরে এলাকায় প্রার্থী নিয়ে চলছে শত জল্পনাকল্পনা আর কল্পনা। উপনির্বাচনে প্রার্থীদের মধ্যে যাদের নাম শোনা যাচ্ছে সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম, প্রয়াত ইউপি সদস্যের ছোট ছেলে কাইয়ুম হোসেন মিরাজ, মাসুম সরদার, মাসুম তালুকদার, পিসি আব্দুর রাজ্জাক, মিজানুর রহমান প্রিন্স, আব্দুল জব্বার,মো আবুল কাশেম, মোঃ ইয়াছিন। তবে চায়ের দোকানে সহ বিভিন্ন স্থানে বসলেই প্রার্থীদের নিয়ে চলছে কথা। এদিকে বাবার আসনে নির্বাচন করার পুরোদমে প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে প্রয়াত ইউপি সদস্য আব্দুল কাদের হাওলাদার এর ছোট ছেলে সাংবাদিক কাইয়ুম হোসেন মিরাজ।
মোঃ ওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর। বাঘারপাড়া উপজেলার রায়পুরে সাহাবীর হত্যা মামলায় আত্মসমর্পণকারী বাবা-ছেলেকে কারাগারে…
স্টাফ রিপোর্টার : জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ…
ফখরুল আলম সাজু ফেনী জেলা ছাগলনাইয়া উপজেলার উত্তর যশপুর রৌশন ফকির মাজার সংলগ্ন এলাকায় ট্রাক্টর…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকাতে বর্তমানে ১৯টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এআই-ভিত্তিক ট্রাফিক ক্যামেরা চালু রয়েছে বলে…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী উপজেলা মতিগঞ্জে ময়লার স্তূপে কারণে অতিষ্ঠ…
মোঃ পলাশ সালমান কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা কটিয়াদী উপজেলাতে শফিকুল ইসলাম ওরফে কালা মিয়া…
This website uses cookies.