Header Premium (728×90)

সাংবাদিক আশরাফ খান কিরণ জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব পদে মনোনীত

স্টাফ রিপোর্টার রংপুর:

রাজধানী ঢাকা থেকে সম্প্রচারিত স্যাটেলাইট টেলিভিশন “চ্যানেল এস” এবং ঢাকা থেকে প্রকাশিত দৈনিক স্বাধীন মত পত্রিকার রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান, জাতীয় সাংবাদিক সংস্থার রংপুর বিভাগীয় কমিটির আহবায়ক সাংবাদিক আশরাফ খান কিরণ জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব পদে মনোনীত হয়ে গত ২৭ সেপ্টেম্বর ঢাকায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে শপথ গ্রহন শেষে ১৪ দিনের সাংগঠনিক সফর শেষে রংপুরে পৌছালে তাকে জাতীয় সাংবাদিক সংস্থা রংপুর জেলা, মহানগর ও বিভাগীয় কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

জাতীয় সাংবাদিক সংস্থার রংপুর বিভাগীয় কমিটির আহবায়ক সাংবাদিক আশরাফ খান কিরণ বলেন,
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব পদে মনোনীত করায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সভাপতি আছিয়া আক্তার ও মহাসচিব মো: আলমগীর গনী সহ সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানোর পাশাপাশি এ দায়িত্ব প্রদানকে রংপুর বিভাগের সকল সাংবাদিকের প্রতি সম্মান জনক স্বীকৃতি হিসেবে অভিহিত করেছেন। জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব মনোনীত হয়ে দায়িত্ব পাওয়ায় সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি শারীরিক ও মানসিক ভাবে সুস্থ ও নিরাপদ থাকতে সাংবাদিক আশরাফ খান কিরণ সকলের নিকট মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করেছেন।

জাতীয় সাংবাদিক সংস্থা, রংপুর মহানগর কমিটির অর্থ বিষয়ক সম্পাদক সাংবাদিক হীমেল মিত্র বলেন, জাতীয় সাংবাদিক সংস্থার রংপুর বিভাগীয় কমিটির আহবায়ক সাংবাদিক আশরাফ খান কিরণকে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব পদে মনোনীত করায় আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা কামনা করছি এবং জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

হীমেল মিত্র আরও বলেন, এটি আমাদের বড় অর্জন। তিনি জাতীয় সাংবাদিক সংস্থার সাংবাদিকবৃন্দগণ সহ সকলের কাছে তাঁর জন‍্য দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় কমিটির এক অফিস অর্ডারে (যার স্মারক নং-জে এস এস / ২০২৫/৩২ তারিখ:১৮/০৯/২০২৫ খিস্টাব্দ)।

স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের রংপুরে প্রথম কর্মরত ব্যক্তিত্ব সাংবাদিক আশরাফ খান কিরণ ২০০১ সালের ২ এপ্রিল এটিএন বাংলায় রংপুর সংবাদদাতার দায়িত্ব পান। পরবর্তিতে ২০০৪ সালের ৪ জুলাই এন টিভিতে রংপুর সংবাদদাতার দায়িত্ব পালন করেন।

২০১৭ সালের ৫ জানুয়ারি সাংবাদিক কিরণ বিজয় টিভির রংপুরে দায়িত্ব পান। প্রিন্ট মিডিয়ায় তিনি ২০০২ সালের ৫ এপ্রিল থেকে ৩০ ডিসেম্বর ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদে রংপুরে ফটো সাংবাদিকতার পাশাপাশি ২০০১ সালের ২৯ এপ্রিল থেকে ২০০৬ সালের ১ মার্চ ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আজকালের খবরের রংপুর জেলা সংবাদদাতার দায়িত্ব পালন করেন। এছাড়াও সাংবাদিক কিরণ ২০০৩ সালের ১ জানুয়ারি দৈনিক আখিরার বার্তা সম্পাদক,২০০২ সালের ৩ জানুয়ারি দৈনিক দাবানলের উপ-বার্তা সম্পাদক, ১৯৯৬ সালের ৫ জানুয়ারি দৈনিক পরিবেশে ষ্টাফ রিপোর্টার থেকে উপ-বার্তা সম্পাদক এবং ১৯৯৩ সালের ২ মে দৈনিক যুগের আলোতে সম্পাদক এম আয়েনুজ্জামান এর অধিনে কলাম লেখক থেকে শহর সংবাদদাতার দায়িত্ব নিষ্ঠা ও সততার সাথে পালন করেন। ২০০৬ সালের ৩ মার্চ থেকে ২০১৭ সালের ৩ নভেম্বর প্রায় ১১ বছর গ্রামীণ ব্যাংকে অডিট অফিসারের দায়িত্বের পাশাপাশি দৈনিক ভোরের কাগজে বিশেষ প্রতিনিধির দায়িত্ব পালন করেন। এছাড়াও ২০২২ সালের ৩মার্চ থেকে তিনি ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক স্বাধীন মতের রংপুর ব্যুরো প্রধানের দায়িত্বের পাশাপাশি বর্তমানে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস এর রংপুর বিভাগীয় ব্যুরো প্রধানের দায়িত্ব পালন করছেন সাংবাদিক কিরণ

saju

Recent Posts

নারী রেফারিকে হেনস্তা ও লিঙ্গবৈষম্যমূলক মন্তব্যে বরখাস্ত হিগুয়েইন

নারী রেফারিকে অশালীন মন্তব্য ও শারীরিক হেনস্তার দায়ে কলম্বাস ক্রু ২-এর কোচ ফেদেরিকো হিগুয়েইনকে বরখাস্ত…

34 seconds ago

খেলাফতের দায়িত্ব পালনে প্রশিক্ষণের বিকল্প নেই: মুহাম্মদ শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, যোগ্য জনশক্তি গড়ে তুলতে নিয়মিত…

4 minutes ago

বিএনপির কর্মকাণ্ডে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরেছে: শফিকুর রহমান

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল, বিএনপির কর্মকাণ্ডে তাতে ফাটল ধরেছে বলে মন্তব্য করেছেন…

8 minutes ago

বাসের নতুন ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি, কার্যকর ২২ সেপ্টেম্বর

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ দূরপাল্লার ও আন্তঃজেলা বাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন…

14 minutes ago

দেশের ৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানে সোলার প্যানেল বসাবে সরকার

দেশের ৬ হাজার ৫৪৪টি সরকারি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের…

16 minutes ago

জ্বালানি তেলের দাম বাড়ায় লঞ্চভাড়া বৃদ্ধি করল সরকার

জ্বালানি তেলের দাম বাড়ার পর লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। এখন থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত…

26 minutes ago

This website uses cookies.