অবৈধভাবে সরকারী বিদ্যালয়ের গাছ কর্তনের অভিযোগ
হীমেল কুমার মিত্র, স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পান্থাবাড়ি বালাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গাছ কর্তনের অভিযোগ উঠেছে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলীর বিরুদ্ধে।
আজ (৮ ফেব্রুয়ারী) বুধবার সকালে প্রধান শিক্ষক আইয়ুব আলী বিক্রির উদ্দেশ্যে গাছ কাটলে বাধা দেয় এলাকাবাসী। এসময় কর্তনকৃত ৫টি ইউক্যালিপটাস গাছের মোট ২৩ টি সেকশন আটক করে বিদ্যালয়ের সম্মুখে রাখেন এলাকাবাসী।
উক্ত বিষয়ে প্রধান শিক্ষকের সাথে কথা বললে তিনি জানান , সরকারী নিয়ম মেনেই গাছ কাটা হয়েছে। কি করার করেন বলে ফোন কেটে দেয়।
এবিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম জানান, প্রধান শিক্ষক গাছ কাটার বিষয়ে আমাকে কোনো কিছু অবগত করেননি। সরকারী নিয়ম বহির্ভূত গাছ কাটার এখতিয়ার কারও নেই।
এবিষয়ে উপজেলা উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম জানান, সরকারী বিদ্যালয়ের গাছ কাটার বিষয়টি আমাকে কেউ জানায়নি। আমি মাত্র বিষয়টি জানলাম। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ ওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর। বাঘারপাড়া উপজেলার রায়পুরে সাহাবীর হত্যা মামলায় আত্মসমর্পণকারী বাবা-ছেলেকে কারাগারে…
স্টাফ রিপোর্টার : জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ…
ফখরুল আলম সাজু ফেনী জেলা ছাগলনাইয়া উপজেলার উত্তর যশপুর রৌশন ফকির মাজার সংলগ্ন এলাকায় ট্রাক্টর…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকাতে বর্তমানে ১৯টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এআই-ভিত্তিক ট্রাফিক ক্যামেরা চালু রয়েছে বলে…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী উপজেলা মতিগঞ্জে ময়লার স্তূপে কারণে অতিষ্ঠ…
মোঃ পলাশ সালমান কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা কটিয়াদী উপজেলাতে শফিকুল ইসলাম ওরফে কালা মিয়া…
This website uses cookies.