Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

প্রতিমা ভাঙচুরের ঘটনায় জড়িতরা শনাক্ত হয়নি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী বিভিন্ন মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় ৩ দিনেও জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। এদিকে সিন্দুরপিন্ডি হরিবাসর কমিটির সভাপতি যতীন্দ্র নাথ সিংহ রবিবার সন্ধ্যায় বালিয়াডাঙ্গী থানার মামলা করেন। তবে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টা পযর্ন্ত প্রতিমা ভাঙচুরের ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।

ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, মন্দির এলাকায় কোনো সিসিটিভি ক‍্যামেরাও ছিল না। এরপরও জড়িত ব‍্যক্তিদের শনাক্ত করতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল কাজ করছে।

এদিকে গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ ঠাকুরগাঁও জেলার প্রতিনিধিগণ।

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ ঠাকুরগাঁও জেলার সাধারণ সম্পাদক প্রবীর কুমার গুপ্ত জানান, মন্দিরে মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনাটির তেমন কোনো অগ্রগতি নেই। আমরা উক্ত ঘটনায় জড়িত ব‍্যক্তিদের গ্রেফতারের দাবিতে ১১ ফেব্রুয়ারি সারা দেশে মানব বন্ধন করব।

উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাতের কোনো একসময়ে ধনতলা ইউনিয়নের সিন্দুরপিন্ডি এলাকার আটটি, পাড়িয়া ইউনিয়নের কলেজ পাড়া এলাকার ৩ টি ও চাড়োল ইউনিয়নের সাহবাজপুর নাথপাড়া এলাকার ১টি মন্দিরের সহ মোট ১৪টি প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা।

সকালে স্থানীয় লোকজন প্রতিমা ভাঙচুর অবস্থা দেখে স্থানীয় পুলিশ ও প্রশাসনকে খবর দেন।

পরে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতপ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত জড়িত ব‍্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের আশ্বাস দেন।

editor

Recent Posts

ইরানি বিপ্লবের তৃতীয় অধ্যায়: নতুন কৌশলে প্রতিরোধের পথে ইরান

পশ্চিমা বিশ্লেষণের বাইরে গিয়ে ইরানি বিপ্লবের বিবর্তনকে তিনটি পর্যায়ে ভাগ করে বর্তমান পরিস্থিতির আলোকে এর…

2 minutes ago

অনলাইনে আরবি-বাংলা ও ইসলাম শিক্ষা দিচ্ছে এডটেক প্ল্যাটফর্ম ‘ফিফো লার্নিং’

অনলাইনে আরবি ও বাংলা ভাষা এবং ইসলামিক শিক্ষা শেখার সুযোগ দিচ্ছে এডটেক প্ল্যাটফর্ম ‘ফিফো লার্নিং’…

3 minutes ago

শিক্ষকদের সোশ্যাল মিডিয়া নজরদারিতে মাউশির বিশেষ কমিটি গঠন

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন শিক্ষক ও কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর নজরদারি বাড়াতে…

13 minutes ago

এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান করার চূড়ান্ত সিদ্ধান্ত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে দুটি স্বতন্ত্র ও স্বচ্ছ প্রতিষ্ঠান গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে…

18 minutes ago

রাজধানীতে চালুর প্রথম দিনেই দুর্ঘটনার কবলে পিংক বাস

রাজধানীতে নারীদের যাতায়াত সহজ করতে চালু হওয়া পিংক বাস সার্ভিসটি প্রথম দিনেই দুর্ঘটনার শিকার হয়েছে।…

19 minutes ago

ফরিদপুরে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুরের বোয়ালমারীতে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন…

31 minutes ago

This website uses cookies.