Header Premium (728×90)

Categories: শিক্ষা

অনলাইনে আরবি-বাংলা ও ইসলাম শিক্ষা দিচ্ছে এডটেক প্ল্যাটফর্ম ‘ফিফো লার্নিং’

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে বাংলা ও আরবি ভাষা এবং ইসলামিক শিক্ষা অর্জনের সুযোগ করে দিচ্ছে এডটেক প্ল্যাটফর্ম ‘ফিফো লার্নিং’ (FIFO Learning)। প্রবাসী পরিবার ও বিদেশি শিক্ষার্থীদের সুবিধার্থে কোর্সগুলো ইংরেজি মাধ্যমে পরিচালনা করা হচ্ছে। অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে নমনীয় সময়সূচি অনুযায়ী এখানে ৩০ মিনিটের ইন্টারঅ্যাকটিভ লাইভ ক্লাসের ব্যবস্থা রয়েছে।

প্রতিষ্ঠানটির প্রধান কোর্সগুলোর তালিকায় রয়েছে নূরানী কায়দা, তাজবীদ, কুরআন তিলাওয়াত, বিগিনার ইসলামিক স্টাডিজ, নিউ মুসলিম কোর্স, বাংলা ফাউন্ডেশন এবং বাংলা অ্যাডভান্সড। শিক্ষার্থীদের জন্য ওয়ান-অন-ওয়ান মনোযোগ, নিয়মিত অগ্রগতি পর্যবেক্ষণ এবং একটি সহযোগিতামূলক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি কোর্সের শেষে প্রাতিষ্ঠানিক সনদও প্রদান করা হচ্ছে।

ফিফো লার্নিংয়ের কোর্স ফি নির্ধারণ করা হয়েছে ক্লাস সংখ্যার ওপর ভিত্তি করে। বিগিনার ইসলামিক স্টাডিজ, নিউ মুসলিম ও নূরানী কায়দা কোর্সের জন্য সপ্তাহে তিন দিনের ক্লাসের মাসিক ফি ৪৮ ডলার এবং পাঁচ দিনের ক্লাসের ফি ৮০ ডলার। একইভাবে বাংলা ফাউন্ডেশন কোর্সের ফি-ও যথাক্রমে ৪৮ ও ৮০ ডলার। অন্যদিকে, তাজবীদ, কুরআন তিলাওয়াত এবং বাংলা অ্যাডভান্সড কোর্সের জন্য সপ্তাহে তিন দিনের ফি ৬০ ডলার ও পাঁচ দিনের ফি ১০০ ডলার নির্ধারণ করা হয়েছে।

ফিফো লার্নিং এলএলসি-এর প্রতিষ্ঠাতা তৌহিদ হোসেন জানান, খুব অল্প সময়ের মধ্যেই তাদের অনলাইন আরবি ও বাংলা কোর্সগুলো শিক্ষার্থীদের মাঝে বেশ সাড়া ফেলেছে। শুরুতে মূলত যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের লক্ষ্য করে কার্যক্রম শুরু করা হলেও, বর্তমানে বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীদের জন্যও এই কোর্সগুলো উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, পরিচিতদের জন্য প্রথম মাসে ৫০ শতাংশ ছাড়ের সুযোগ রয়েছে। আগ্রহীরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সরাসরি ভর্তি হতে পারবেন।

কোর্সগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে ফিফো লার্নিংয়ের অফিসিয়াল ওয়েবসাইট (fifolearning.com), ফেসবুক পেজ (FIFOLearning) এবং হোয়াটসঅ্যাপ নম্বরে (+1 571 946 6604) যোগাযোগের মাধ্যমে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

Recent Posts

নিষেধাজ্ঞার আগে নেছারাবাদে মাইকিং করে জাটকা বিক্রি

পিরোজপুরের নেছারাবাদে মা ইলিশ রক্ষার ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগে মাইকিং করে জাটকা বিক্রির অভিযোগ…

48 seconds ago

দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটি, ১৭ অক্টোবর অফিস খোলা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকার টানা তিন দিনের ছুটি ঘোষণা করেছে। তবে ১৭ অক্টোবর শনিবার…

2 minutes ago

মধুপুরে আকস্মিক ঝড়ে ৫৩ হেক্টর কলা-পেঁপের বাগান লণ্ডভণ্ড

টাঙ্গাইলের মধুপুরে বুধবার দুপুরের আকস্মিক ঝোড়ো হাওয়ায় ২৭ হেক্টর কলা ও ২৬ হেক্টর পেঁপের বাগানসহ…

5 minutes ago

কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফসহ চার আসামির মামলার রায় যে কোনো দিন

জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফসহ চারজনের…

10 minutes ago

‘ইউজড কার পার্টস’ ঘোষণার আড়ালে চট্টগ্রাম বন্দরে বিএমডব্লিউ গাড়ি

চট্টগ্রাম বন্দরে ‘ইউজড কার পার্টস’ ঘোষণার আড়ালে খণ্ডিত অবস্থায় একটি বিএমডব্লিউ স্পোর্টস কার, বিএমডব্লিউ ৭৪০আইয়ের…

13 minutes ago

গাজীপুরে গণশুনানিতে অসহায় মানুষের পাশে জেলা প্রশাসক

গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়মিত গণশুনানিতে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনে তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নিচ্ছেন জেলা…

18 minutes ago

This website uses cookies.