Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

দেশের ৪০ জেলায় যাচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ৫৩ নেতা

বিএনপিসহ বিরোধী দলগুলোর চলমান আন্দোলনের বিপরীতে সংশ্লিষ্ট এলাকায় ‘শান্তি সমাবেশ’ কর্মসূচি পালন করে আসছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রাজধানী, নগর, মহানগর এমন রাজনৈতিক কার্যক্রম এবার গাড়িয়ে একেবারে ইউনিয়নপর্যায়ে। নিজেদের সক্ষমতা জানান দিতে আগামী শনিবার সারা দেশের ইউনিয়নগুলোতে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপি। ইতোমধ্যে ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে সমন্বয় করে দায়িত্ব বণ্টন করা হয়েছে। আগামী শনিবার আওয়ামী লীগের ৫৩ জন কেন্দ্রীয় নেতা দেশের ৪০ জেলায় যাচ্ছেন বলে নিশ্চিত হওয়া গেছে। একই দিন সারা দেশে ইউনিয়নপর্যায়ে বিএনপির পদযাত্রা কর্মসূচি রয়েছে।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারি ঢাকার সমাবেশ তৃণমূলে কর্মসূচি ঘোষণা করে বিএনপি। ১ দিন পর বৈঠক করে একই দিন ‘শান্তি সমাবেশ’ করার সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ। রবিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। দলের নেতারা বলছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অনেক ষড়যন্ত্র হতে পারে। নির্বাচনের আগে কোনো অপশক্তি যেন রাজনৈতিক মাঠে পানি ঘোলা করতে না পারে সেজন্য তৃণমূলপর্যায় থেকে সতর্ক থাকবেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। একই সঙ্গে ঝিমিয়ে থাকা ইউনিয়নপর্যায়ের চাঙা করতে এবং নির্বাচনী প্রস্তুতি নিতে দলের এমন কৌশল ঠিক করা হয়েছে।

জানতে চাইলে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন জানান, তৃণমূলের সঙ্গে এই যোগাযোগ দলের নেতাকর্মীদের ব্যাপক উদ্দীপনা তৈরি করবে। দলের মধ্যে অভ্যন্তরীণ মতবিরোধ, মান-অভিমান দূর করে দলকে চাঙা করবে। দলকে গতিশীল করবে, যা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করবে।

তিনি আরো জানান, বিরোধীরা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করবে। কিন্তু আওয়ামী লীগের তৃণমূলপর্যায়ের নেতাকর্মীরা দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে এসব ষড়যন্ত্রের মোকাবিলা করবেন। তবে বিএনপির কার্যক্রমের একই দিনে আওয়ামী লীগের সমাবেশ কার্যক্রম পাল্টাপাল্টিতে নারাজ আমিনুল ইসলাম।

উল্লেখ্য, গত রবিবার সভা সূত্রে জানা গেছে, ১১ ফেব্রুয়ারি সারা দেশের প্রতিটি জেলার ইউনিয়নপর্যায়ে একযোগে ‘বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে’ শান্তি সমাবেশ করবে ক্ষমতাসীন দল। জেলার নেতাদের সঙ্গে যোগ দেবেন কেন্দ্রীয় নেতারা। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের বিভিন্ন জেলায় গিয়ে সমাবেশে অংশ নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

রাজশাহীতে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম আখতার জাহান।

জয়পুরহাটে যাচ্ছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। বগুড়ায় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা। নওগাঁয় কেন্দ্রীয় কমিটির সদস্য শাখাওয়াত হোসেন শফিক।

শান্তি সমাবেশ উপলক্ষে লালমনিরহাটের দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সফুরা বেগম রুমি। রংপুর যাচ্ছেন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান, রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী ও কেন্দ্রীয় কমিটির সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া।

এ ছাড়া যেসব জেলা এবং নগরের নাম উল্লেখ করা হয়নি সেসব জেলায় স্থানীয় নেতারা এবং স্থানীয় সংসদ সদস্যদের অংশগ্রহণে ইউনিয়ন পর্যায়ের শান্তি সমাবেশ আয়োজন করতে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

editor

Recent Posts

শনিআখড়া লাইফ হাসপাতালে নবজাতকের মৃত্যুর অভিযোগ

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা শনিআখড়া এলাকায় লাইফ হাসপাতালে চিকিৎসক ও নার্সদের অবহেলায় ১ নবজাতকের…

7 hours ago

জাহান্নামের আগুন ৩ হাজার বছর জলার পর শেষ পর্যায়ের কালো ও অন্ধকার

  🤲🤲 জাহান্নামের অগ্নিশিখা ১ দিন আসবে, ঐ দিনটা কোন দিন হবে আপনাদের জানা আছে?…

8 hours ago

কিশোরগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় সভা

মোঃ পলাশ সালমান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলা মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধমুক্ত সমাজ…

8 hours ago

রংপুরে ডিবি’র অভিযানে ২৫ পিস ইয়াবা, ৩০০ গ্রাম গাঁজা সহ মাদক বিক্রয়ের নগদ-৩৬৬৫০ টাকা উদ্ধার, ০১ জন মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার রংপুর। রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার…

8 hours ago

দিনাজপুর ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফখরুল আলম সাজু দিনাজপুর জেলা বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নে ২ মাদক ব্যবসায়ী কে ৯৪ পিস…

11 hours ago

ফায়েম হত্যার মূল আসামি হারুন গ্রেফতার সেনবাগে পুলিশের সাথে আরও ৭ জন গ্রেফতার

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: নোয়াখালী জেলা সেনবাগে থানা পুলিশের বিশেষ অভিযানে আরাফাত ফায়েম হত্যা…

11 hours ago

This website uses cookies.