স্টাফ রিপোর্টার রংপুর
আজ (২৩ আগস্ট) শনিবার
বেলা সাড়ে ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম মন্তব্য করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বেডের থেকে রোগির সংখ্যা বেশি হওয়ায় মেঝেতে চিকিৎসা নিচ্ছেন তারা। তাই সরকার আলাদা করে কিডনি, ক্যান্সার ও হৃদরোগ বিশেষায়িত ৫৬০ বেডের হাসপাতাল তৈরির পরিকল্পনা নিয়েছে। ইতোমধ্যে এটার জন্য বাজেট পাস হয়ে গেছে। আমরা করতে না পারলেও যে সরকার আগামীতে আসবে তারা করবে।
রংপুর মেডিকেলের সিন্ডিকেট প্রসঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম বলেন, কোভিটে অনেক ডাক্তার নার্স ও টেকনোলজিস্টসহ স্বাস্থ্যের সঙ্গে জড়িত অনেকে মারা গেছেন, তাদের প্রতি শ্রদ্ধা আছে। কেননা তাদের অবদান ভোলার মতো না। তারপরও যারা সিন্ডিকেটসহ নানা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত সেই সব ডাক্তার নার্স টেকনোলজিস্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, এই যে আন্দোলন হলো, আন্দোলেন অনেকের হাত চলে গেছে, কারো পা চলে গেছে, আবার কারো চোখ চলে গেছে। যারা সিন্ডিকেট করে তারা এগুলো দেখে নাই। তাদের মধ্যে কি কোনো পরিবর্তন হবে না। কাজেই আমার আপনার সবার মধ্যে যদি পরিবর্তন না হয় তাহলে দেশের পরিবর্তন হবে কেমন করে। প্রত্যেককে ভাবতে হবে, আমি কি করছি।
রংপুর শিশু হাসপাতাল চালু প্রসঙ্গে তিনি বলেন, শিশু হাসপাতাল আমি দেখে যাবো, এটা চালু না করার কিছু নেই। হাসপাতাল করতে হলে তার জনবল লাগে, যন্ত্রপাতি লাগে, এগুলো আগের সরকার কোনো পরিকল্পনা করে নাই। এটা আমাদের মাথায় আছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, রংপুর মেডিকেল কলেজ ছিলেন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, সিভিল সার্জন ডা. শাহিন সুলতানাসহ উপস্থিত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দগণ
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২